রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন কি হতে চলেছে এই রাজ্যে ইন্ডিয়া জোটের পরিণাম। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জোট কোন পথে এগোবে তাই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের প্রার্থী নিয়ে বিতর্ক দেখা গেল উত্তর দিনাজপুরে।



আরও পড়ুন : ইসলামাবাদে হাই অ্যালার্ট জারি, যে কোন সময় হামলা চালাতে পারে ইরান!
তৃণমূলের অভিযোগ জেলাজুড়ে প্রকাশ্যে দলীয় পথসভা, মিটিং মিছিল থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে দীপা দাশ্মুন্সির নাম ঘোষণা করছেন কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত । তিনি বলেছেন,“এটা জেলাবাসীর আবেগ, মানুষ বলছেন। আর আমাদের দলের সঙ্গে রাজ্যে ইন্ডিয়া জোট হবে কি না তাও তো স্পষ্ট না। আমি মানুষের দাবীর কথা বলেছিলাম।”



এর পাল্টা তৃণমূলের জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের বক্তব্য,“মোহিত সেনগুপ্ত বিভিন্ন সভা মিছিলে বলে বেড়াচ্ছেন জোটের প্রার্থী হবেন দীপা দাশমুন্সি। এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা হতে পারে। কারণ মোহিতবাবু সবসময় কংগ্রেসকে নিজের সম্পত্তি মনে করেন। ফলস্বরূপ এ জেলায় কংগ্রেস শূন্য। আজ ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম উনিই বলে দিচ্ছেন।

রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী দীপা দাশ্মুন্সি? শুরু হয়েছে রাজনৈতিক তর্জা
অথচ জোটের শীর্ষনেতারা কেউ কিছু বলছেন না। আমার মনে হয় এটা মোহিত সেনগুপ্তর বলা ঠিক নয়। কংগ্রেস টিকিট পেলে সেটা দিল্লি ঠিক করে। ফলে ওনার এরকম কথা জোটের পরিপন্থী হতে।” তৃণমূল ও কংগ্রেসের মধ্যে এই টানাপোড়েন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ওরা ঠিক করুক, কে কাকে পথ দেখাবে। ওদের নেতা কে সেটাই প্রশ্ন।








