নজরবন্দি ব্যুরোঃ আগামী ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরে সভা করবেন তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেজন্য এখন থেকেই তোরজোড় শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। তাই জেলার গুরু দায়িত্বে পাঠানো হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। পঞ্চায়েত ভোটের আগে রুটম্যাপ তৈরি করতে ৩ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন তিনি। ঠিক ১১ দিনের মাথায় বদলে গেল। শুভেন্দুর বাসভবন থেকে ২০০ মিটার দূরে অভিষেকের সভা হওয়ার কথা রয়েছে। সভার দায়িত্বে থাকছেন সম্প্রতি বিতর্কে জড়িয়ে পরা রাজ্যের মন্ত্রী অখিল গিরি।
আরও পড়ুনঃ Calcutta High Court: বাতির ব্যবহার নিয়ে কী পদক্ষেপ? জানতে চাইল কলকাতা হাইকোর্ট
সূত্রের খবর, প্রথমে অভিষেকের সভাস্থল হিসাবে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছিল। এমনকি ১৬ তারিখে খঁটিপুজো করে ফেলেছিলেন দলীয় নেতারা। কিন্তু মাঝের কয়েকদিনে বদলে গেছে রাজনৈতিক পরিস্থিতি। তাই শুভেন্দু অধিকারীর বাসভবন শান্তিকুঞ্জ থেকে মাত্র ২০০ মিটার দূরেই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে অন্ধকারে রেখেই অভিষেকের খুঁটিপুজো করেছিলেন তরুণ মাইতি এবং সুবল মান্নারা। যা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ক্ষোভ উগরে দেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্য ছিল, রাষ্ট্রপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে বিরোধীদের আক্রমণের মুখে পরতে হচ্ছে তাঁকে। এমনকি নিজেদের দলের মধ্যেই প্রশ্নের মুখে পড়ছেন তিনি।
শুভেন্দুর বাসভবন থেকে ২০০ মিটার দূরে অভিষেকের সভা, চলছে প্রস্তুতি

এরপরেই সভাস্থল বদলে কাঁথির কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। সেই সভার দায়িত্ব দেওয়া হয়েছে অখিল গিরিকে। তবে দলিয় কোন্দল নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তবে রাজনৈতিক মহলের ধারণা, বিধানসভা নির্বাচনের আগে ফকাসে ছিল নন্দীগ্রাম। তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের ওপরেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে দল।



