ব্রিগেডের মেগা সমাবেশ থেকে লোকসভা সুর বেঁধে দিয়েছেন। প্রার্থী তালিকাও প্রকাশ করা হএছে।এবার লক্ষ্য তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের ভোট। তাঁদের মন জয় করতে ঠিক কী কৌশল নেওয়া হবে, তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শাসকদলের সাথে ‘ইন্ডি’ জোটের বিসর্জন, তবে কি এবার বাম- কংগ্রেস একসাথে?



কারণ এবার তফশিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের নিয়ে একটি আলাদা টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নজরুল মঞ্চে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। এর আগেই অভিষেক জানিয়েছিলেন, যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে ১০ জন তফশিলি জাতি ও ৫ জন তফশিলি উপজাতি শ্রেণিভুক্তের নাম পাঠাতে হবে।



যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই মানুষগুলোর উপর বিজেপি যে অত্যাচার করছে সেকথা তুলে ধরা হবে। বাংলায় যে কটি বুথ রয়েছে সেই প্রতিটা বুথ থেকে চারটি করে নাম ২৯ ফেব্রুয়ারির মধ্যে দলের কাছে পাঠাতে হবে। সেই নাম ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা পাঠিয়ে দিয়েছেন।
লক্ষ্য তফশিলি ভোট! তাঁদের নিয়ে এবার নতুন কৌশল তৈরি করতে বৈঠকের ডাক অভিষেকের

তৃণমূল মনে করছে আগামী দুই এক দিনেই হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তাই কোন ইস্যুকে হাতিয়ার করে ভোটপ্রচার করবে ঘাসফুল শিবির, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক।







