নজরবন্দি ব্যুরোঃ রবীন্দ্র ভবনের পাশের সভা মঞ্চে বক্তৃতা করতে উঠে আগাগোড়াই ত্রিপুরার বিজেপি সরকারকে এক এক করে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন ‘কাল কোর্টে জিতেছি, এর পর ভোটে জিতব!’ মানুষের ভালোবাসাকে পাথেয় করে, মমতার ছবি মাথায় নিয়ে ত্রিপুরায় ২৩ সালের ফেব্রুয়ারি মাসে সরকার প্রতিষ্ঠা করবে তৃণমূল।
আরও পড়ুনঃ সত্যি হল নজরবন্দির খবর, তৃণমূলে ফিরলেন অনুতপ্ত রাজীব
এক কথায় আজ মঞ্চ থেকে আগাগোড়া বিপ্লবদেবের সরকারকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্ববারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভা থেকে বলেন, করোনার থেকেও বিপজ্জনক বিজেপি। তাই বিজেপি-র টিকা একটাই, সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়। ডবল ডোজ দিতে হবে। পুর ভোটে প্রথম ডোজ, তার পর ১৩ মাস পরে বিধানসভা ভোটের সময় দ্বিতীয় ডোজ। বক্তব্যের শুরুতে অভিষেক ত্রিপুরারা মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশে বলেন, খুঁটিপুজো আজ করলাম।
২৩-এ বিসর্জন। আপনার ১০ গুণ জেদ আমার। আপনার জেদ, গায়ের জোরে ত্রিপুরায় গুণ্ডারাজ চালাব। আমার জেদ ত্রিপুরার মানুষের সমর্থন নিয়ে ত্রিপুরায় মানুষের দুয়ারে সরকার চালাব। সামনে পুরভোট। আবার আপনি গায়ের জোরে ভোট করবেন। আপনি বলছেন, যে ভাবেই হোক আমার রাজত্ব কায়েম রাখব। এতদিন পেরেছেন, আর পারবেন না।
কারণ এতদিন আপনাদের বিরুদ্ধে লড়াইয়ে ছিল কংগ্রেস ও সিপিএম । তৃণমূল শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে। এবার আপনার সামনে লড়াইয়ে তৃণমূল। তিনি আরও বলেন, “আমাকে এত ভয় কেন বিপ্লব বাবু? আমি তো আপনার চেয়ে বয়সে অনেকটাই ছোট। আমাকে শাস্তি দিতে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করছেন।
‘একটা সুইচ টিপলেই বিজেপি ভেঙে ১৫ জন বিধায়ক চলে আসবেন আমাদের দিকে’
কেন মানুষকে সমস্যার মধ্যে ফেলছেন?” অভিষেকের এও দাবি, তৃণমূল চাইলে এখনই একের পর এক বিজেপি বিধায়ককে দলে টানতে পারে। তাঁর কথায়, ‘আমার সঙ্গে সবার যোগাযোগ আছে। একটা সুইচ টিপলেই বিজেপি ভেঙে ১৫ জন বিধায়ক চলে আসবেন আমাদের দিকে। কিন্তু আমরা সেটা চাই না। ২০২৩ সালে বিজেপিকে উপড়ে ফেলাই লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা সফল হবই।



