INDIA: ইন্ডিয়া জোটে নতুন সমীকরণ! ১০ জনপথের বাসভবনে মুখোমুখি রাহুল-অভিষেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক ঘিরে রাজনৈতিক মহল সরগরম। বৃহস্পতিবার তৃতীয় বৈঠক বিরোধী দলগুলির। তার আগে বুধবার ১০ জনপথে সনিয়া গান্ধীর বাসভবনে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণের বৈঠকও হয়।

আরও পড়ুন: বিরোধীদের ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে? কী জানালেন মমতা

সূত্রে খবর, দিল্লিতে সনিয়ার বাসভবনে রাহুল ও অভিষেকের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তৃণমূল-কংগ্রেস দুই পক্ষই। গতকাল দুজনে মোদী বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে আলোচনা করেন দীর্ঘ সময়। পাশাপাশি ২০২৪ সালের লোকসভা ভোটের রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। দুদিন ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে রাহুল, অভিষেক দুজনেই উপস্থিত থাকবেন, কিন্তু তার আগে দিল্লিতে আলাদা করে এই বৈঠক রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে।

ইন্ডিয়া জোটে নতুন সমীকরণ! ১০ জনপথের বাসভবনে মুখোমুখি রাহুল-অভিষেক

ণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দিল্লি গিয়েছেন কিন্তু জানা যায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে মুম্বই যাওয়ার আগে রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছিলেন অভিষেক। গতবার বেঙ্গালুরুর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর মধ্যে দারুণ সৌজন্য লক্ষ্য করা গিয়েছিল। অনুষ্ঠান মঞ্চে বক্তৃতা রাখতে উঠে রাহুলকে নিজের ‘প্রিয়’ বলেও সম্বোধন করেছিলেন।

ইন্ডিয়া জোটে নতুন সমীকরণ! ১০ জনপথের বাসভবনে মুখোমুখি রাহুল-অভিষেক

উল্লেখ্য, মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া (Indian National Developmental Inclusive Alliance) জোটের লোগো প্রকাশ করা হবে। যৌথ আন্দোলন এবং আসন সমঝোতার ফর্মুলা নিয়ে আলোচনার পাশাপাশি জোটের বার্তাবাহী স্লোগান চালু করা হতে পারে বলেও খবর। যদিও এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইন্ডিয়া জোটের চেয়ারপার্সন এবং আহ্বায়ক নির্বাচন করা।

ইন্ডিয়া জোটে নতুন সমীকরণ! ১০ জনপথের বাসভবনে মুখোমুখি রাহুল-অভিষেক

ইন্ডিয়া জোটে নতুন সমীকরণ! ১০ জনপথের বাসভবনে মুখোমুখি রাহুল-অভিষেক
ইন্ডিয়া জোটে নতুন সমীকরণ! ১০ জনপথের বাসভবনে মুখোমুখি রাহুল-অভিষেক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর