শুভেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট? বিজেপির ‘গোপন চক্রান্ত’ ফাঁস করলেন অভিষেক!

গত সপ্তাহে বিজেপির বর্ধিত কারযকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদির 'সবকা সাথ, সবকা বিকাশ' স্লোগানের বিরোধিতা করে বলেন, যারা আমাদের পক্ষে, আমরা তাদের পক্ষে, সবার পক্ষে আমরা নই। বাজেটও কি সেই ফর্মুলাতেই তৈরি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু, বিতর্ক পিছু ছাড়ল না। উঠছে অসাম্যের অভিযোগ। বিরোধিদের বক্তব্য, কেবলমাত্র বিজেপি বা এনডিএ শরিকদের দখলে থাকা রাজ্যগুলির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বঞ্চিত করা হয়েছে বিরোধি রাজ্যগুলিকে। যদিও এনডিএ সরকার বিরোধিদের এই অভিযোগ মানতে নারাজ।

এই মুহূর্তে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট ঘোষণার পর তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি যা বলার আগামীকাল ভাষণে বলব। তবে, এই বাজেট ব্যর্থ বাজেট। দিন কয়েক আগেই বাংলার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু, অন্যদের বঞ্চিত করে কেন? বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনও ঘটনা নয়। বাংলার মানুষ আবার এর জবাব দেবে।”

শুভেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট? বিজেপির 'গোপন চক্রান্ত' ফাঁস করলেন অভিষেক!

বিজেপি বিরোধিদের বক্তব্য, এই বাজেট দেশের বাজেট নয়, বরং বিহার-অন্ধ্রপ্রদেশের বাজেট! কারণ, বিহারের জন্য বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা। আর এই বিশেষ প্যাকেজ ঘোষণার কারণ? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি বিজেপি-কে সমর্থন না করলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই পারতেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সমর্থনের কৃতজ্ঞতা হিসাবেই এবারের বাজেটে বিহার-অন্ধ্রের জন্য কল্পতরু মোদি, এরকমই বলছেন বিরোধিরা।

শুভেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট? বিজেপির 'গোপন চক্রান্ত' ফাঁস করলেন অভিষেক!

শুভেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট? বিজেপির ‘গোপন চক্রান্ত’ ফাঁস করলেন অভিষেক!

আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু অধিকারীর ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার? আসলে, গত সপ্তাহে বিজেপির বর্ধিত কারযকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের বিরোধিতা করে বলেন, যারা আমাদের পক্ষে, আমরা তাদের পক্ষে, সবার পক্ষে আমরা নই। মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন। যা নিয়ে তীব্র বিতর্কও শুরু হয়। এবার অভিষেক সেটাই বললেন, চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল, তাই তাঁদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হল! প্রকারন্তরে শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হল।

শুভেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট? বিজেপির 'গোপন চক্রান্ত' ফাঁস করলেন অভিষেক!

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বাজেটের পর বলেছেন, “এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশের কথা ভেবে করা হয়েছে। সেটা ত হতেই হত। বিজেপি না হলে ক্ষমতায় আসতেই পারত না। আর বাংলাকে বনচিত করা হবে, সেটাই খুব স্বাভাবিক।” কংগ্রেসের শশী থারুর, কর কাঠামোর পরিবর্তনকে কেবল সাধুবাদ জানালেও তিনি বলেছেন, এই বাজেটে গুরুত্বপূর্ণ এমন কিছুই নেই যাতে দেশের যুবক-যুবতীরা অর্থাৎ ইয়ং জেনারেশন উপকৃত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন