তমলুকে মনোনয়ন জমা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ছড়াল উত্তেজনা

Abhijit Gangopadhyay: জনজোয়ার দেখে আবেগাপ্লুতও হয়ে পড়েন। বলেন, অসম্ভব একটা জনজোয়ারের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়াল তমলুকে। শনিবার তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার মিছিল করে মনোনয়ন জমা দেন অভিজিৎবাবু। সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যসভায় এরাজ্য থেকে একমাত্র বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: মাস্টারমাইন্ড শুভেন্দু! সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা সাজানো? বিজেপির নেতার ভিডিও ভাইরাল

abhijit1

এদিকে ভোটের ময়দানে তৃণমূলের পাশাপাশি ঝাঁপিয়েছে বামেরাও। এদিন সেই বামেদের আরও একবার তুলোধনা করেন অভিজিৎ। একইসঙ্গে জনজোয়ার দেখে আবেগাপ্লুতও হয়ে পড়েন। বলেন, অসম্ভব একটা জনজোয়ারের সৃষ্টি হয়েছে।

abhijit2

একটা স্রোত তৈরি হয়েছে। এই স্রোত বিরোধী প্রার্থীদের ভাসিয়ে নিয়ে যাবে বলে মনে হচ্ছে। মানুষ যদি লালেদের সঙ্গে থাকেন তাহলে আবার সেই ৩৪ বছরের ভুল হবে। আমরা দেখতে চাই কতজন মানুষ শেষ পর্যন্ত থাকেন। অন্যদিকে বিজেপি কর্মীদের দাবি তমলুক লোকসভায় দু লক্ষের বেশি ভোটে তাঁরা জয় লাভ করবেন।

তমলুকে মনোনয়ন জমা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ছড়াল উত্তেজনা

abhijit3

`বিজেপি জিতলেই রাজ্যে শিল্পায়ন সহ কর্মসংস্থানের জোয়ার আসবে। মিছিলে অভিজিৎবাবুকে লক্ষ্য করে রাস্তার দুপাশের বাড়ি থেকে ফুল ছুঁড়তে দেখা যায় স্থানীয়দের। অভিজিৎবাবু বলেন, মানুষের সাড়া দেখে আমি আপ্লুত। এত মানুষের সমর্থন পাবো কখনও ভাবিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর