নজরবন্দি ব্যুরোঃ যারা মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের জন্য পিষ্ট হয়েছেন তাঁদের জন্য এই বাজেট শূন্য। বড় বড় কথা বললেও আদতে সরকার কিছুই করছে না। এটা আম আদমির নয়, একটি পেগাসাস স্পিন বাজেট। সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পরেই ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Union Budget 2022: ডিজিটাল ইন্ডিয়া, শিক্ষার উন্নয়নে টিভি চ্যানেলের দিকে নজর কেন্দ্রের
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে আম আদমিকে সরিয়ে রেখেই বাজেট ঘোষণা করা হয়েছে। এমনকি ব্যক্তিগত কর ছাড়ের ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেয়নি সরকার। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বাজেট ঘোষণার পরেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই। বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন? সরব হয়েছেন সিপি(আই)এমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
আম আদমির নয়, একটি পেগাসাস স্পিন বাজেট, সরব বিরোধিদের
এই বাজেট আম জনতার জন্য নয়। দেশ যে ডিজিটাল কারেন্সির দিকে এগোচ্ছে তা একেবারে স্পষ্ট। আমরা তাতে বিরোধিতা না করলেও আম জনতার কথা ভেবে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার দিকে সতর্ক থাকতে হবে।



