নজরবন্দি ব্যুরোঃ আজ সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যারফলে এই নিয়ে সংসদে চতুর্থবার বাজেট পেশ করলেন সীতারামন। তিনি বলেন, অতিমারির কারণে যারা অসুবিধায় পড়েছেন তাঁদেরকে আমার সমবেদনা। এবারের বাজেট ১০০ বছরের রূপরেখা, তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজকের এই অধিবেশন থেকে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা দেশে প্রায় ৬০ লক্ষ কর্মসংস্থান তৈরি হওয়ার কথা উল্লেখ করার পাশাপাশি দেশ জুড়ে অনলাইন এডুকেশনের উপরেও জোর দেওয়ার কথা বলেন তিনি।
আরও পড়ুনঃ Union Budget 2022: দাম কমল হীরের গয়নার, বিশেষ ছাড় কেন্দ্রের


আজকের এই বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রের এই অর্থমন্ত্রী বলেন,বর্তমানে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা দেশ জুড়ে একাধিক ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগ নেবে কেন্দ্রীয় সরকার। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেন দেশের সমস্ত শিক্ষার্থীদের পঠন পাঠনের সুবিধার্থে শিক্ষার জন্য একটি টিভি চ্যানেল প্রকাশ করার পরিকল্পনার কথাও জানানো হয়।
ডিজিটাল ইন্ডিয়া, শিক্ষার উন্নয়নে টিভির দিকে নজর নির্মলার

এছাড়াও সকলের সুবিধার্থে দেশেড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামাঙ্কিত প্রধানমন্ত্রী ই-বিদ্যা প্রকল্পের মাধ্যমে গোটা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। যারফলে পড়াশোনার সুবিধার পাশাপাশি আরও একাধিক সুবিধা পাবে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। সেইসঙ্গে শিক্ষাক্ষেত্রে বাড়তি নজর দিয়ে অঙ্গনওয়ারির সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।







