নজরবন্দি ব্যুরো: জল্পনা চলছিলই। আর এবার তাতে সিলমোহর পড়ল। ইন্ডিয়ান সুপার লিগের ২০২৩-২৪ মরশুমে নতুন দল হিসেবে সংযুক্ত হল পাঞ্জাব এফসি (Punjab FC)। ফুটবলের মেগা ইভেন্টে এতদিন আইএসএলে ১১টি দল অংশ নিত, এবার তা বেড়ে হল ১২। যে কারণে আইএসএলের তরফেও প্রচারে লেখা হচ্ছে, ১০ বছর, ১১ শহর, ১২ দল!
আরও পড়ুন: বিশ্বকাপের ঢাকে কাঠি, প্রকাশিত হল সম্ভাব্য অধিনায়কদের নিয়ে বিশ্বকাপের পোস্টার
আইএসএলের এক মুখপাত্র পাঞ্জাবের সংযুক্তিকরণ নিয়ে জানিয়েছেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পঞ্জাব এফসি-কে আইএসএল পরিবারে স্বাগত জানাচ্ছি। আইএসএল ১০ বছরে পা দিচ্ছে। ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শক্তিশালী লিগ ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমরা দায়বদ্ধ”। আইএসএলের তরফে একটি ট্যুইট করেও বিষয়টি জানানো হয়েছে।
🥁 And it’s official, say hello to your 1️⃣2️⃣th team 👋😎
সদ্য প্রকাশিত
বাড়িতে গ্লুকোমিটারে সুগার মাপেন? খালি পেটে ও খাওয়ার পরে কত থাকা উচিত জানুন
সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি প্রকাশ, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু বোর্ড পরীক্ষাI-League 2022-23 champions @RGPunjabFC will be a part of #ISL 2023-24 season! 🤝#LetsFootball #PunjabDaJosh pic.twitter.com/DlT4xpmANG
— Indian Super League (@IndSuperLeague) August 2, 2023
আইএসএলের এক মুখপাত্র পাঞ্জাবের সংযুক্তিকরণ নিয়ে জানিয়েছেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পঞ্জাব এফসি-কে আইএসএল পরিবারে স্বাগত জানাচ্ছি। আইএসএল ১০ বছরে পা দিচ্ছে। ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শক্তিশালী লিগ ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমরা দায়বদ্ধ”।
আইলিগের পাশাপাশি এবার থেকে আইএসএলেও খেলতে দেখা যাবে পাঞ্জাব এফসিকে। এই মুহূর্তে পাঞ্জাবের কোচ গ্রিসের স্তাইকোস ভার্গেতিস। দলে রয়েছেন চার বিদেশি। স্পেনের জুয়ান মেরা ও এদু বেদিয়া, নেপালের কিরণ চেম্পজং এবং স্লোভেনিয়ার লুকা ম্যাজকেন।
ভারতীয়দের মধ্যে কিংসলে ফার্নান্দেজ, অমরজিত সিংহ, আশিষ প্রধান, লিঁয় অগাস্টিনের মতো তারকাদের ধরে রেখেছে পাঞ্জাব। তবে, আইএসএলকে মাথায় রেখে আরও নতুন খেলোয়াড়দের নেওয়া হতে অয়ারে বলে সূত্রের খবর। এখন, প্রথম মরশুমে পাঞ্জাব মাঠ কাঁপাতে পারে কিনা তা নিয়েই উৎসুক ক্রীড়া মহল।



