রাজ্যে ডেঙ্গির বলি এক নাবালক, জেলায় মৃত্যু বেড়ে ২

রাজ্যে ডেঙ্গির বলি এক নাবালক, জেলায় মৃত্যু বেড়ে ২। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পৌরসভার গাফিলতির দিকে আঙুল তুলছে পরিবারের লোকজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বর্ষা এলেই রাজ্যে ক্রমেই বাড়ে ডেঙ্গির প্রকোপ। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু মেদিনীপুর শহরের এক নাবালকের। মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে মিঞাবাজার এলাকার বাসিন্দা। মৃতের নাম উমর খান বয়স ১২। এই নিয়ে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। তবে এবার ডেঙ্গির বলি এক নাবালক।

জানাগেছে, গত ১৬ই আগস্ট প্রচণ্ড জ্বর ও ডেঙ্গির উপসর্গ নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় ওই নাবালক। সেখানেই ডেঙ্গি পজিটিভ হয় তাঁর। তারপর সেখান থেকে তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই বেশ কয়েকদিন চিকিৎসা হয় তাঁর। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসে ওই নাবালক। কিন্তু বাড়ি ফিরে হঠাৎই গত দু-দিন ধরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে পরিবারের লোকজন পৌরসভার গাফিলতির দিকে আঙুল তুলছে। তাঁদের দাবি গত বছরও এই সময় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে শহরে। তারপরেও এবছর ডেঙ্গি সচেতনতা নিয়ে কোন ব্যাবস্থা নেয়নি পৌরসভা। যদিও পৌরসভার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ এলাকার কাউন্সিলর অর্পিতা নায়েক। তার কথায়, হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই নাবালকের ডেঙ্গি পজিটিভ এলেও হাসপাতাল থেকে ডেঙ্গির রিপোর্ট নেগেটিভ আসার পড়ে বাড়ি ফিরে যায় সে। তার এই মৃত্যুর কারণ ডেঙ্গি নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত