জমজমাট গড়িয়াহাটের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল দক্ষিণের আকাশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালো ধোঁয়ায় ঢাকল দক্ষিণ কলকাতার আকাশ। বুধবার দুপুরে গড়িয়াহাটে ম্যান্ডেভিলা গার্ডেন নামক একটি গয়নার দোকানের পাশের বহুতলের দোতলায় আগুন লাগল। আগুন নেভানোর চেষ্টায় দমকলের চারটি ইঞ্জিন কাজ করে চলেছে। অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে আগুন।

আরও পড়ুন: নকল ব্যালট পেপার ছাপছে তৃণমূল? বিস্ফোরক অভিযোগ অধীরের!

পুলিশ সূত্রে খবর, আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ বহুতলের দোতলায় আগুন লাগে। গড়িয়াহাটের মতো জমজমাট এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াতে খুব বেশি সময়ও লাগে না। বহুতলের সামনে জড়ো হয়ে যান অনেক লোক। প্রায় সঙ্গে সঙ্গেই খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।

জমজমাট গড়িয়াহাটের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল দক্ষিণের আকাশ!

পাশাপাশি, সেখানে হাজির হয় গড়িয়াহাট থানার পুলিশও। কীভাবে আগুন লাগল সেটাই অনুসন্ধান করে দেখছে পুলিশ। বিকেল ৫টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে, আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিশদ ব্যাখ্যা প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত আসেনি।

জমজমাট গড়িয়াহাটের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল দক্ষিণের আকাশ!

জমজমাট গড়িয়াহাটের বহুতলে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল দক্ষিণের আকাশ!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন