বাংলায় সিভিক-তন্ত্র! আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ পূর্ব বর্ধমানে

ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম শেখ রহমতুল্লাহ। অভিযোগ প্রমাণিত হলে তাঁর চাকরি পর্যন্ত চলে যেতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের একবার কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার! পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি অভিযোগ। ইতিমধ্যেই সেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম শেখ রহমতুল্লাহ। অভিযোগ প্রমাণিত হলে তাঁর চাকরি পর্যন্ত চলে যেতে পারে।

বাংলায় যেন চলছে সিভিক-তন্ত্র! দিনের পর দিন প্রশাসনকে সাহায্য করার জন্য নিযুক্ত নীল পোশাক পরিহিত বাহিনীর দাপট বেড়েই চলেছে। একের পর এক কুকীর্তি সামনে আসছে। প্রথমত, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। এরপর থেকেই প্রশ্ন উঠেছে সিভিকদের নৈতিকতা এবং প্রশিক্ষণ নিয়ে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব বর্ধমানে।

আরজি করের ঘটনার ঠিক পরের দিন ভাতারে এক সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দেন। তাও আরজি করের ইস্যুকেই হাতিয়ার করে! বলেন, ‘আরজি কর করে দেব।’ সেই ব্যক্তির নাম সুশান্ত রায়। মদ্যপ অবস্থায় হাসপাতালে এসে তিনি মহিলা চিকিৎসককে এই ধরনের হুমকি দেন। পুলিশ যদিও তাঁকে গ্রেফতার করে। কিন্তু, যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাঁরাই যদি নিরাপত্তাহীনতার কারণ হয়ে ওঠেন তাহলে তো রাজ্য সরকারের ভাবনার প্রশ্ন রয়েছেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত