দেশে সংক্রামিত ১৭ লাখ, মহারাষ্ট্রে সুস্থ যমজের জন্মদিলেন করোনা আক্রান্ত মা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে সংক্রামিত ১৭ লাখ, মহারাষ্ট্রে সুস্থ যমজের জন্মদিলেন করোনা আক্রান্ত মা। দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ৪৮ ঘন্টায় আক্রান্ত হয়েছেন এক লক্ষের বেশি মানুষ। দেশে সার্বিক ভাবে ৩১ শে জুলাই রাত সাড়ে নটা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৯০ হাজার ৫৪৬। এই বিপুল আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৪৯৭ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৯১ হাজার ১৮ জন।এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ৫ লক্ষ ৬২ হাজার ৬০৫ জন করোনা আক্রান্ত।

আরও পড়ুনঃ ফের রেকর্ড ভাঙা সংক্রমণ রাজ্যে; আজ মৃত্যু ৪৫ জনের।সুস্থ প্রায় ৬৯%

দেশের মধ্যে সব থেকে বেশি সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ১১৮ জন। যার মধ্যে আজ সংক্রামিত হয়েছেন ১০ হাজার ৩২০ জন। এই রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯৯৪ জনের। ১৪ হাজার ৯৯৪ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৬৫ জনের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৫৬ হাজার ১৫৮ জন। এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৬৫২ জন। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ২১ লক্ষ ৩৩ হাজার ৭২০ টি স্যাম্পেল টেস্ট হয়েছে।

এদিন মহারাষ্ট্রের ধারাবি বস্তিতে ফের সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে। ধারাবিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ জন। এই ৫ জন কে নিয়ে এশিয়ার বৃহত্তম বসতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫৫৬ জন। অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের ভাল খবর হল এদিন এক করোনা আক্রান্ত মা জন্ম দিয়েছেন দুই সুস্থ যমজ শিশুর। জন্মদাতা মায়ের বয়েস ২৯ বছর। তিনি দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের রান সোনাভনে হাস্পাতালের ঘটনা।

অন্যদিকে কলকাতাতেও এদিন আক্রান্ত বেড়েছে বিপুল হারে। কলকাতায় গত ২৪ ঘন্টায় সংক্রামিত হয়েছেন ৬৭০ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৯ জন। এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ২১ জনের। এই ২১টি মৃত্যু নিয়ে কলকাতায় করোনা ভাইরাসে সার্বিক মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০। গত ২৪ ঘন্টায় কলকাতাতে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৮ জন। যা নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৬ জন। এখন তিলোত্তমায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৭৩ জন, যা গতকালের থেকে ৪৯ জন কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত