বারুইপুরে বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ, ধৃত অভিযুক্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বারুইপুরে বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ, এতো সর্ষের মধ্যেই ভূত! দলের মহিলা কর্মীদের মারধর,শ্লীলতাহানির অভিযোগ উঠলো খোদ বিজেপির নেতার বিরুদ্ধে। বদলের ডাক দেওয়া সিপাইরাই এখন প্রশ্নের মুখে, হতবাক আম জনতা।বালিতে তোলাবাজির অভিযোগে রাণা গোস্বামী নামে এক বিজেপি নেতাকে দীঘা থেকে গ্রেফতারের পরেই ফের এক বিজেপি নেতা পুলিশের জালে উঠে এলো।

আরও পড়ুনঃ উন্নয়নমূলক কাজে আরও গতি আনতে হবে, কোচবিহারের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজেপির মহিলা মোর্চার কর্মীদের শ্লীলতাহানির দায়ে এবার গ্রেফতার হলেন বারুইপুরে দলেরই জেলা সম্পাদক। বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃত স্বরূপ দত্তকে। তাঁর বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী মধুস্মিতা রায়। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি দলীয় কার্যালয়ে মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি করেছেন জেলা সম্পাদক স্বরূপ দত্ত। একই অভিযোগ উঠেছে মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও।

গত রবিবার দলীয় কর্মসূচিতে বারুইপুরে আসেন সদ্যনিযুক্ত বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। আসার পথে বারুইপুর পূর্ব জেলা দলীয় কার্যালয়ের সামনে তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানে বিজেপির একদল কর্মীদের একাংশ। অভিযোগ, এর পর বৈঠক শেষে ওই দলীয় কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেন স্বরূপ দত্তর অনুগামীরা। যদিও বিজেপির আর এক গোষ্ঠী দাবি করেছে, তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছেন স্বরূপ দত্ত।

বারুইপুরে বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানির অভিযোগ, সেখানেই মহিলা কর্মীদের মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বুধবার বিজেপির বারুইপুর জেলা সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বিজেপি নেত্বত্বের বক্তব্য, দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাদের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন