নজরবন্দি ব্যুরোঃ আজ মৃত্যু ৫৯ জনের। করোনার দূর্বার গতি অব্যাহত রাজ্যে। দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের দাপট। সংক্রমনের গতি বেড়েই চলেছে প্রতিদিন। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। সাথে ভয় বাড়িয়ে প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
আরও পড়ুনঃ অক্টোবর মাসে ব্যাংকের দরজা বন্ধ থাকবে ১০ দিন!
রাজ্যে অব্যাহত সংক্রমণের গতি। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে রাজ্যের সব জেলাতেই। পুরুলিয়া ঝাড়গ্রামে প্রথম দিকে সংক্রমণের গতি কম থাকলেও পরবর্তীকালে ভালই বেড়েছে সংক্রমণের গতি। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ২৮১ জন।
আজকের ৩ হাজার ২৮১ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ৪৯ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৩৩২ জন। যা গতকালের থেকে ২৬৮ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৯৯ জনের। মৃত ৪ হাজার ৯৫৮ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৯ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৫৪ জন।
আজকের ২ হাজার ৯৫৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২৫ হাজার ৭৫৯ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৩ হাজার ৭৬৫ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ২৭ হাজার ৪৬২ টি।
রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৩৫ হাজার ৭৬১ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭.৯৬ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭.৮৩ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান




