রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, চাইছেন ভবনীপুরে সুবোধ’কে প্রার্থী করুক BJP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, সেই ভাবনা প্রকাশ করেই নিজের সোশ্যাল মিডিয়ায় ৩০ শের ভবানীপুর উপনির্বাচন নিয়ে নিজের দল, অর্থাৎ বিজেপিকে প্রার্থী নির্বাচনের নিদান দিয়েছেন বর্ষীয়ান নেতা তথাগত রায়।

আরও পড়ুনঃ ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, মমতার কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব শীর্ষ নেতাদের

আগামী ৩০ তারিখে উপনির্বাচন ভবানীপুরে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে তা, ইতিমধ্যে পড়েছে পোস্টার হোর্ডিং। কিন্তু অন্য দলের প্রার্থী কারা হবেন তা জানানো হয়নি এখনো।

রাজ্যের ভবিষ্যৎ ভাবনা ভাবছেন তথাগত, হইচই বিজেপি নেতার ট্যুইটে

রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, চাইছেন ভবনীপুরে সুবোধ'কে প্রার্থী করুক BJP
রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, চাইছেন ভবনীপুরে সুবোধ’কে প্রার্থী করুক BJP

 

গেরুয়া শিবিরে ইতিমধ্যেই প্রার্থী হিসেবে উঠে আসছে একাধিক নাম। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতার বিপরীতে লড়তে চাইলেও তা খারিজ করেছেন দিলীপ। প্রার্থী নাম নিয়ে হাজারো জল্পনার মাঝে ফের ট্যুইট করেছেন তথাগত।

ট্যুইটে লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা।” তার পরেই লিখেছেন, ” কিন্তু কে এই সুবোধ ? ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয় ! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ !”

রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, চাইছেন ভবনীপুরে সুবোধ'কে প্রার্থী করুক BJP
রাজ্যের ভবিষ্যৎ ভাবনা তথাগতর, চাইছেন ভবনীপুরে সুবোধ’কে প্রার্থী করুক BJP

তথাগতর এই ট্যুইটে ওয়াকিবহাল মহল মনে করছে কয়েক লাইনে একই সঙ্গে দুই বার্তা দিয়েছেন বিজেপি নেতা। একদিকে কটাক্ষ করেছেন মমতা সরকার আর শিল্পকে, অন্যদিকে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপি এবং তাদের যোগ্য নেতার অভাবের কথাকে।

ইতিমধ্যে তথাগতর পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন, “আপনি প্রার্থী হলেও বিজেপির জামানত জব্দ হবে!” লেখা হয়েছে ‘বিজেপির রাজনীতি কখনোই গ্রহণযোগ্য ছিলোনা। উল্লেখ্য ভবানীপুরের প্রার্থী ঠিক করতে এবং উপনির্বাচনের রণকৌশল স্থির করতে সোমবার রাজ্য দপ্তরে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন