ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, মমতার কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব শীর্ষ নেতাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ। কেন্দ্রের গলি, পাড়ার দেওয়াল, মোড় ঢেকেছে পাড়ার মেয়ের ব্যানার পোস্টারে। ৩০ শের ভোট রেকর্ড মার্জিনে জিততে ইতিমধ্যে রণকৌশল সাজিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ  পুজোর আগের ভোটপুজো, নতুন রঙের বদলে ভবানীপুরের দেওয়াল ঢাকছে মমতার হোর্ডিং-এ

এমনিতেই করোনা কালের উপনির্বাচন নিয়ে এক গুচ্ছ নিয়ম জারি করেছে কমিশন। নোটিস জারি করে জানানো হয়েছে চার-সহ ভোট পরিচালনার কাজে কোনও ভাবে যদি কোভিডবিধি ভাঙা হয় তাহলে সেই দল আর প্রচারের সুযোগ পাবেনা।

ঠিক সেই কারনেই আর কোন ঢিলেমি রাখছে না তৃণমূল কংগ্রেস। গতকালই জানা গিয়েছে আগামী কাল অর্থাৎ বুধ বারেই নিজের কেন্দ্রে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ছাড়াও প্রচার করবেন দলের একঝাঁক মুখ।  সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, সুখেন্দুশেখর রায়, মনোজ তিওয়ারি, শোভনদেব চট্টোপাধ্যায় সায়নী ঘোষ, জুন মালিয়া, দেব, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, রাজ চক্রবর্তী।

ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, মমতার কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব শীর্ষ নেতাদের
ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, মমতার কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব শীর্ষ নেতাদের

এই ২০ জনের ক্যাম্পেনিং প্ল্যান ছাড়াও রেকর্ড মার্জিনে ভবানীপুরে জেতার জন্য শীর্ষ নেতাদের ভাগ করে দেওয়া হয়েছে দায়িত্ব। ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব সামলাবেন তাঁরা। দলীয় সূত্রের খবর ভবানীপুর বিধানসভার ৮ পুরসভার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে নেতাদের মধ্যে।

ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, ওয়ার্ড সামলাবেন দলের প্রধান মুখেরা। 

উপনির্বাচনে ভোট দানের অনীহা কাটানো থেকে পাড়ার মেয়ের হয়ে প্রচার সব দায়িত্ব পালন করবেন তাঁরা আগামী কয়েকদিন। তাছাড়া ৭০ নম্বর ওয়ার্ডে ২১০০ ভোটে ও ৭৪ নম্বর ওয়ার্ডে সাড়ে সাতশো ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী, এবারে সেই জায়গাতেও জোর দিয়ে প্রচার করতে চাইছে তৃণমূল।

 

ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, মমতার কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব শীর্ষ নেতাদের
ভবানীপুর জিততে তৈরি ব্লুপ্রিন্ট, মমতার কেন্দ্রে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব শীর্ষ নেতাদের

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে দেওয়া হয়েছে ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্ব। পার্থ চট্টোপাধায় দেখবেন ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড, ৭০ নম্বর ওয়ার্ড দেখবেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। নিজের বাড়ির ওয়ার্ড, ৭৩ নম্বর ওয়ার্ড দেখবেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। ৭৪ ও ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ড দেখবেন ফিরহাদ হাকিম। ২০১৬ তে মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ হাজার এবং ২০২১ এ শোভন দেব ২৮ হাজার ভোটে লিড পেয়েছিলেন এই কেন্দ্র থেকে। এবার যাতে মার্জিন বাড়ে আর সেদিকেই এখন নজর ঘাসফুল শিবিরের।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন