কত বয়েস? দেখে নিন রাজ্যের করোনা আবহে আপনার রিস্ক গ্রাফ! #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কত বয়েস? দেখে নিন রাজ্যের করোনা আবহে আপনার রিস্ক গ্রাফ! করোনা ভাইরাস প্রতি মুহুর্তে তাঁর প্রভাব বাড়িয়ে চলেছে দেশজুড়ে। সংক্রমনের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাও। প্রায় প্রতিদিন ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমনের গতি কিছুটা রোধ করা সম্ভব হলেও বেড়েই চলেছে মৃত্যু সংখ্যা। কিন্তু জানেন কি কাদের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে?

আরও পড়ুনঃ প্রত্যেক রাজ্যবাসির অ্যান্টিজেন টেস্ট! মাস্ক না পরলে মোটা ফাইন।

একদিকে নতুন সংক্রমন আর মৃত্যুমিছিলের মাঝেই প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিলও। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে ৩ হাজার ১৯৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৯ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫ হাজার ২২১ জন। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬০৬ জনের। মৃত ৪ হাজার ৬০৬ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৬২ জন।

কত বয়েস? দেখে নিন রাজ্যের প্রকৃত করোনা চিত্র। রাজ্যে করোনায় কোন বয়েসের কত জন মারা গেলেন জানেন? রাজ্যে মৃত ৪ হাজার ৬০৬ জনের মধ্যে ৮৫.৫ শতাংশ মানুষ মারা গিয়েছেন যাদের মধ্যে কো মর্বিডিটি ছিল। সংখ্যাটা হল ৩ হাজার ৯৩৬ জন। অন্যদিকে শুধু মাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭০ জনের। অর্থাৎ মোট মৃতের মাত্র ১৪.৫ শতাংশ। এবার জেনে নিন কোন বয়েসের কত মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছেন রাজ্যে।

৭৫ বছর বা তার বেশি বয়স্ক মানুষ যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১৩.৪৪ শতাংশের, অর্থাৎ সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮৬ শতাংশের বেশি। একই ভাবে ৬১ থেকে ৭৫ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬.২৫ শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৩ শতাংশের বেশি আক্রান্ত। ৪৬ থেকে ৬০ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২.১০ শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন প্রায় ৯৮ শতাংশ বেশি আক্রান্ত। ৩১ থেকে ৪৫ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ০.৪৫ শতাংশের।

অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৯.৫৫ শতাংশ আক্রান্ত। ১৬ থেকে ৩০ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ০.১৭ শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৯.৮৩ শতাংশ আক্রান্ত। ০ থেকে ১৫ বছর বয়স্ক যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে ০.১৮ শতাংশের। অর্থাৎ সুস্থ হয়েছেন ৯৯.৮৬ শতাংশ আক্রান্ত। অন্যদিকে সার্বিক ভাবে রাজ্যে এখন পর্যন্ত যত মহিলা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১.৫৬ শতাংশের। পাশাপাশি যতজন পুরুষ আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২.১৫ শতাংশের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন