অবশেষে দেখা মিলল রুপোলি শস্যের, আঁশ মিটবে বাঙালির ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবারের ইলিশ মরশুমে ও বাজার গুলিতে সেভাবে দেখা মেলেনি এই রুপোলি শস্যের। তাই কিছুটা হলেও মন খারাপ থেকে গিয়েছিল ভোজন রসিক বাঙালির। তবে এবার পদ্মা থেকে একঝাঁক ইলিশ ধরা দিয়েছে মৎস্যজীবীদের জালে। তাই ফের ইলিশের স্বাদ পাওয়ার আশা দেখা দিতে শুরু করেছে ভোজন রসিক বাঙালির।

আরও পড়ুনঃদিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বাদ মহাশ্বেতা দেবীর দলিত নিগ্রহ নিয়ে লেখা “দ্রৌপদী”

দিন কয়েক আগেও ইলিশ মাছের খোঁজে নদীতে কেবল গিয়ে খালি হাতেই ফিরে আসতে হচ্ছিল মৎস্যজীবীদের। এই নিয়ে তাদের বক্তব্য ছিল, নদী থেকে সাগরে যে মিষ্টি জল ঢোকে , এবার তাঁর পরিমান যথেষ্ট কমে গিয়েছিল। যারফলে জোয়ারের সময় ও জলের উচ্চতা তেমন বাড়তে দেখা যায়নি । যার সরাসরি প্রভাব এসেছি পদ্মা, মেঘনা র মত নদী গুলিতে। তার জেরেই দেখা মিলছিল না ইলিশের।

অবশেষে দেখা মিলল রুপোলি শস্যের, আঁশ মিটবে বাঙালির ?
অবশেষে দেখা মিলল রুপোলি শস্যের, আঁশ মিটবে বাঙালির ?

কিন্তু গত কয়েকদিনে একেবারেই বদলে গেছে সেই পরিস্থিতি। তাই ফের মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে জলের এই রুপোলি শস্য। যাদের অধিকাংশের ই ওজন এক কিলোগ্রামের উর্ধ্বে। এছাড়াও কিছু দু’কিলোগ্রামের ওজনের ইলিশের দেখা মিলেছে। এরপর থেকেই নদীতে ট্রলার ছুটিয়ে ইলিশের সন্ধান শুরু করেছে ভারত-বাংলাদেশের একাধিক ট্রলার ।

অবশেষে দেখা মিলল রুপোলি শস্যের,আশার আলো ভোজন রসিক বাঙালির

তাই ফের ইংলিশ মাছ নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, অগস্টের শেষ দিক থেকে অক্টোবর পর্যন্ত প্রচুর পরিমানে ইলিশ ধরা দিতে পারে মৎস্যজীবীদের জালে। যারফলে মিটতে পারে ইলিশের আকাল।

ilish 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন