একে করোনায় রক্ষে নেই, সঙ্গে মিস-সি দোসর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিগত দেড় বছরের ও বেশি সময় ধরে করোনায় কাবু গোটা দেশ। এবার তাঁর সঙ্গেই এসে হাজির হল মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিন্ড্রম ওরফে মিস-সি। আপাতত মালদহ মেডিক্যাল কলেজের ১৫ থেকে ২০ জন শিশুর শরীরে হদিস মিলেছে এই রোগের।

আরও পড়ুনঃ বিজেপি হটাতে একসাথে লড়বে CPIM তৃণমূল, ‘লাউড অ্যাণ্ড ক্লিয়ার’ ওমপ্রকাশ!

যাদের প্রায় অধিকাংশর ই বাড়ির লোক কোনো না কোনো সময় করোনা আক্রান্ত হয়েছেন। তবে সেই সময় এই শিশুদের শরীরে করোনার লক্ষন না মিললেও এখন তাদের জ্বর, সর্দ-কাশি, সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। যাকে মিস-সি র উপসর্গ বলেই গন্য করছেন চিকিৎসকদের একাংশ।

তবে এর সাথে যে করোনার সরাসরি কোনো সম্পর্ক নেই , সেকথাও বলতে শোনা গেছে সেখানকার শিশুবিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রধান সুষমা সাহুকে। তিনি বলছেন, এখনও পর্যন্ত যেসমস্ত শিশুদের এখানে ভর্তি করা হয়েছে তাদের পরিবারের কোনো না কোনো সদস্য গত মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপরে যদিও তারা সুস্থ হয়ে যায়। কিন্তু সেইসময় শিশুদের শরীরে কোনো রকমের প্রতিক্রিয়া না মিললেও বর্তমানে জ্বর , সর্দি কাশি সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছে তাদের।

একে করোনায় রক্ষে নেই, সঙ্গে মিস-সি দোসর

তবে এটিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব হিসেবেই আপাতত গন্য করছেন চিকিৎসকরা। তাই কোনো বাচ্চার যদি জ্বর, সর্দি-কাশি, গাঁয়ে চাকা দাগ সহ অন্যন্য সমস্যা দেখা দেয় তাহলে সত্বর নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে আনার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন