নজরবন্দি ব্যুরোঃ মাত্র কয়েকদিনের ব্যবধানে পাল্টে গিয়েছে আফগানিস্তান। দীর্ঘ কুড়ি বছর পর আফগানিস্তানের ফের একবার তালিবানি শাসনের অপেক্ষায়। এর মধ্যেই হাজার হাজার আফগানি তালিবানি শাসন এর ভয়ে দেশ ছাড়ছেন।
আরও পড়ুনঃ সংঘর্ষে হার, আফগানিস্থানে এই প্রথম পিছু হটলো তালিবানরা
তারা কোনভাবেই চান না বিগত কুড়ি বছরের সেই অভিজ্ঞতা কে আবার সামনাসামনি দেখতে। আর এই অবস্থাতেই বিশেষজ্ঞরা মনে করছেন আফগান ক্রিকেট এবার ধ্বংসের পথে। কাবুল দখলের আগেই আফগানিস্তানের ছটি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের দখল নিয়েছিল তালিবানরা।

কাবুল দখলের পর তো গোটা আফগানিস্তানি এখন তাদের দখলে। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররা ব্যাট-বল ঘরে রেখে বেরিয়ে পড়েছেন বাইরে। যেখানে তাদের প্রতিনিয়ত সম্মুখীন হতে হচ্ছে মৃত্যুর। প্রতিনিয়ত আতঙ্কে ভুগছেন আপামোর আফগান বাসী। সেখানে ক্রিকেট ভাবতেই পারছেন না এখন সেখানকার মানুষ।

কিন্তু সবাইকে অবাক করে তালিবান মুখপাত্র সুহাইল শাহীন জানিয়েছেন আফগান ক্রিকেট ধ্বংস নয় বরং উন্নতি করতে চান তারা।শাহীনের দাবি, আফগানিস্তানকে ক্রিকেটে এনেছেন তারাই। উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট দলের খেলা নিজস্ব গতিতেই চলবে।
অতীতের মতো এখনও আমরা ক্রিকেটের উন্নতি সাধনে কাজ করব। আমরা ক্ষমতায় থাকার সময়ই আফগানিস্তানকে ক্রিকেটের সাথে পরিচয় করিয়েছি। ক্রিকেটাররা আমাদেরই থাকবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে।’
তালিবানি যুগে কি হবে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ? জানালেন তালিবান মুখপাত্র
পাকিস্তান-আফগানিস্তানের একটি ম্যাচের স্মৃতিচারণ করে শাহীন আরও বলেন, ‘তালেবান সরকার ক্ষমতায় থাকাকালে মোল্লা আব্দুস সালাম জায়ীফকে সঙ্গে নিয়ে পাকিস্তানে খেলা দেখতে গিয়েছিলাম। আমরা আমাদের খেলোয়াড়দের লড়তে দেখে বেশ আনন্দিত ছিলাম। সে ম্যাচে পাকিস্তান অল্প ব্যবধানে জিতেছিল।’



