স্বচ্ছ হোক রাজনীতির চৌহদ্দি, প্রার্থী ঘোষণার দু’দিনের মধ্যে জমা দিতে হবে ক্রিমিনাল রিপোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বচ্ছ হোক রাজনীতির চৌহদ্দি, দেশের রাজনীতিকে অপরাধমুক্ত করতে নয়া সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে এবার থেকে দেশের যে কোন ভোটে প্রার্থী ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যেই জমা দিতে হবে প্রার্থীর ক্রিমিনাল রিপোর্ট।

আরও পড়ুনঃ যন্তর মন্তরে মুসলিম-বিরোধী স্লোগান, দিল্লি পুলিশের হাতে আটক ৭ BJP নেতা

একই সঙ্গে জানানো হয়েছে এখন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া  যে কোন রাজ্যের সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়া যাবেনা। এর আগেও ২০২০ সালে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল প্রার্থী ঘোষণার ৪৮ ঘন্টা থেকে ২ সপ্তাহের মধ্যেই জমা দিতে হবে তাঁর ক্রিমিনাল রিপোর্ট। শুধু তাই নয়  প্রার্থী সম্পর্কে সবিস্তার তথ্য সর্বভারতীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে।

স্বচ্ছ হোক রাজনীতির চৌহদ্দি, নয়া নিয়ম জারি সুপ্রিম কোর্ট। 

স্বচ্ছ হোক রাজনীতির চৌহদ্দি, প্রার্থী ঘোষণার দু'দিনের মধ্যে জমা দিতে হবে ক্রিমিনাল রিপোর্ট
স্বচ্ছ হোক রাজনীতির চৌহদ্দি, প্রার্থী ঘোষণার দু’দিনের মধ্যে জমা দিতে হবে ক্রিমিনাল রিপোর্ট

সঙ্গে দল গুলিকে জানাতে হবে ব্যাখ্যা দিয়ে অপরাধের অভিযোগ থাকার পরেও কেন সংশ্লিস্ট ব্যাক্তিকে তাঁরা বাছলেন প্রার্থী হিসেবে। এমনকি শুধু আঞ্চলিক বা স্থানীয় টিভি চ্যানেলে নয়, নির্দেশ ছিল প্রচার পর্বে টানা দিন দিন সর্বভারতীয় চ্যানেলে বিস্তারে জানাতে হবে তথ্য।

অভিযোগ উঠছিল আঞ্চলিক দল গুলি মানছে না সেই নির্দেশ। গত বারের বিহার ভোটেও ঘটেছিল এই সমস্যা। আজ, মঙ্গলবার মামলার শুনানিতে নির্দেশের কিছুটা রদবদল ঘটানো হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এবার থেকে ৪৮ ঘন্টার মধ্যেই  প্রার্থী সম্পর্কে সবিস্তার তথ্য সর্বভারতীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে প্রকাশ করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন