নজরবন্দি ব্যুরো: রেশন দোকানেই হবে আধার সংযুক্তি, এবং বৈধতা যাচাই করার জন্যও সুবিধা চালু করল রাজ্য। খাদ্য দফতরের এবার সিদ্ধান্ত নিলো, বাড়ি-বাড়ি গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের পাশাপাশি রেশন দোকানগুলিতেও হবে কাজ।
আরও পড়ুনঃ ডেল্টা থেকে বাঁচতে নিতে হবে বুস্টার ডোজ! জানালেন এইমসের ডিরেক্টর
গ্রাহকদের কথা ভেবেই মাসের আট তারিখ থেকে বাকি দিনগুলিতে আধার সংযোগের অনুমতি দেওয়া হয়েছে রেশন দোকানগুলিতে। খাদ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে প্রায় ১০ কোটি মানুষের ডিজিটাল রেশন কার্ড আছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি কার্ডের সঙ্গে আধার নম্বর যুক্ত করার কাজ শেষ হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ দেয়, শীঘ্রই ‘এক দেশ এক রেশন’ পদ্ধতি চালু করতে হবে। সেই কারণে খাদ্য দফতর নির্দেশ দিয়েছে, পরিবারের সব কার্ডধারী সদস্যকে দোকানে যেতে হবে না। কেবল এক জন সদস্য গিয়ে বাকিদের কাজ করিয়ে নিতে পারবেন। ই-পস যন্ত্রের মাধ্যমে আধার সংযুক্ত হলে কার্ডটিকে সক্রিয় করা হবে।

খাদ্য-কর্তারা জানিয়েছেন, জুলাই এবং আগস্টে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ শুরু করা হবে। ২৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাম পঞ্চায়েত স্তরে রোজ শিবির করার পরিকল্পনা করা হয়েছে।
রেশন দোকানেই হবে আধার সংযুক্তি, “এক দেশ, এক রেশন” চালুর পথে রাজ্য
রেশন দোকানেই হবে আঁধার সংযুক্তি, এ ছাড়া, ১ আগস্ট থেকে বাংলা সহায়তা কেন্দ্র এবং খাদ্য দফতরের অফিসগুলিতে এই সুবিধা মিলবে। ‘এক দেশ এক রেশন’ চালু হলে দেশের কোনও নাগরিক যে কোনও জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।



