নজরবন্দি ব্যুরোঃ লাগামছাড়া জ্বালানি মূল্য, কেন্দ্রের দিনে দিনে পেট্রোপন্যের দাম বাড়ানোর প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। প্রতিবাদে কেউ সাইকেলে করে এসেছেন বিধানসভায় কেউ বা গরুরু গাড়িতে নেমেছেন রাস্তায়। বাংলায় দুদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ দেখিয়েছে শাসক দল।
আরও পড়ুনঃ কেমন যাবে রাজ্যের আবহাওয়া? দেখে নিন এক নজরে
তবে মমতা সরকারের এই আন্দোলনের রেশ এবার দেখা যাবে দেশের রাজধানীতে। কাল থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। উপস্থিত থাকতে প্রায় সব সাংসদরাই এখন দিল্লিতে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল, কোরোনা পরিস্থিতি থেকে জ্বালানির দাম, লোকসভার ভেতরে চাপে ফেলবে কেন্দ্রকে।
লাগামছাড়া জ্বালানি মূল্য, প্রতিবাদে সাইকেলে বিধানসভায় এসেছিলেন বেচারাম।

তার মধ্যেই ছকা হয়েছে নয়া প্ল্যান। আগামী কাল লাগামছাড়া জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেলে করে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের অফিস থেকে অধিবেশনে যাবেন সাংসদরা। সূত্রের খবর সব ঠিক থাকলে আজ বিকেলেই একবার সাইকেলে প্যাডেলে পা দিয়ে প্র্যাক্টিস করে নেবেন তাঁরা।
এতো সাইকেল আচমকা কোথায় পাবেন এই চিন্তার সমাধান ঘটিয়েছে রাজধানী নিজেই। দিল্লিতে ভাড়া পাওয়া যায় সাইকেল। অসুবিধে হবে না যে সাইকেলে সেরকম নিজেদের মতো ভাড়া নেবেন সাংসদরা। সময় করে আজ বিকেলে একবার মহড়া দিয়ে নেবেন কালকের প্রতিবাদ যাত্রার।



