নজরবন্দি ব্যুরোঃ কেমন যাবে রাজ্যের আবহাওয়া? উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসছে একাধিক এলাকা। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। কিন্তু বিপরীত চিত্র দক্ষিণবঙ্গে। মাঝে মাঝে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে কিছু এলাকায় বৃষ্টি হলেও সর্বত্র দেখা নেই বর্ষার। সম্প্রতি গুজরাটের সৌরাষ্ট্র থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত।
আর তার জেরেই আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এমনিতেই বর্তমানে প্রচন্ড গরম বেড়েছে, পাশাপাশি অস্বস্তিজনক পরিস্থিতি। ভোরের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরম বাড়ছে। আর এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল রবিবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে অঝোর ধারায় আবার বৃষ্টি।


আরও পড়ুনঃ কিছুটা হলেও গোটা দেশে বাড়ল করোনা সংক্রমণের হার।
কার্যত সোমবার থেকে কলকাতা ও সমগ্র এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির জন্য আলাদা করে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টি হতে পারে কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিংয়েও।
সোম ও মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ ও মালদাতেও বৃষ্টি হবে। পরবর্তী চার দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ এবং সর্বোনিম্ন ২৮ ডিগ্রির কাছে থাকবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়ার্স।


কেমন যাবে রাজ্যের আবহাওয়া? দেখে নিন এক নজরে
স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।অপরদিকে শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।







