এবার পর্যটকদের জন্য দিঘায় শুরু হল বিনা মুল্যে করোনা পরীক্ষা কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার পর্যটকদের জন্য দিঘায় শুরু হল বিনা মুল্যে করোনা পরীক্ষা কেন্দ্র। রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। প্রতিদিনের সংক্রমণ নেমেছে বেশ খানিকটা। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে জনজীবন। কিন্তু বিশেষজ্ঞদের মত অনুযায়ী দেশ বা রাজ্যে যেহেতু করোনা তৃতীয় ঢেউ আসন্ন সেই কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বিধি নিষেধ লাগু করা হয়েছে।

আর এই বিধি নিষেধ এর জেরেই পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনায় ভাটা পড়েছে। আর এবার এই সমস্যা থেকে সমাধান পেতে দীঘায় শুরু হল বিনা পয়সায় কোভিড পরীক্ষা । রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী দীঘা শঙ্করপুর বা রাজ্যের যেকোনো পর্যটন কেন্দ্রে যেতে গেলে পর্যটক এর কোভিড নেগেটিভ সার্টিফিকেট দরকার। তাই দীঘা শংকরপুর হোটেলইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো এই বিনামূল্যে কোভিড পরীক্ষা কেন্দ্র।

আরও পড়ুনঃ টিকাকরণে বাংলা প্রথম, জানালেন মুখ্যমন্ত্রী

আপাতত দুটি কেন্দ্র থেকে পর্যটকদের এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেগুলি হল দীঘা শঙ্করপুর হোটেলইয়ার্স অ্যাসোসিয়েশনের অফিস এবং দীঘা অঘোর কামিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এই দুইটি কেন্দ্র থেকেই প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোভিড পরীক্ষার সুযোগ থাকছে আগত পর্যটকদের জন্য।

কোভিড পরীক্ষার কিছুক্ষণের মধ্যেই পর্যটক পেয়ে যাবে সার্টিফিকেট। আর তা নেগেটিভ হলেই থাকতে পারবে হোটেলে ।এই উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘প্রশাসনের নিয়ম মেনে, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই বাবস্থা করা হয়েছে’।

 এবার পর্যটকদের জন্য দিঘায় শুরু হল বিনা মুল্যে করোনা পরীক্ষা কেন্দ্র

তিনি আরও বলেন পর্যটকদের জন্য আগামী ১৫ দিন বিনামূল্যে অফিসে এবং স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা করা হবে। এতে পর্যটকদের অসুবিধার মধ্যে পড়তে হবে না।

দিঘায় শুরু হল বিনা মুল্যে করোনা পরীক্ষা কেন্দ্র
দিঘায় শুরু হল বিনা মুল্যে করোনা পরীক্ষা কেন্দ্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন