নজরবন্দি ব্যুরোঃ টিকাকরণে বাংলা প্রথম, দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। যদিও সেই ঢেউ বর্তমানে নিয়ন্ত্রণে। কিন্তু সামনেই অশনিসংকেত দিচ্ছে তৃতীয় ঢেউয়ের। দেশ এবং রাজ্য জুড়ে চলছে করোনা টিকা করণের কাজ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এ বছরের মধ্যেই দেশের সব মানুষকে টিকাকরণ করতে হবে। কিন্তু দেশ এবং রাজ্যে টিকারা আকাল।
এই অবস্থার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দ্বিতীয় টিকাকরণে দেশে সেরা পশ্চিমবঙ্গ। এবং এই রাজ্যে টিকাও নষ্ট হয়েছে কম। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে দ্বিতীয় টিকাকরণ খুব ভাল হচ্ছে। দ্বিতীয় টিকাকরণে আমরা দেশে সেরা। টিকা নষ্ট হওয়ার হারও আমাদের সবথেকে কম।
আরও পড়ুনঃ ‘হাম দো হামারে দো’ আইন আনছে যোগীরাজ্য, নিয়ম গেরোয় বাদ যাবেন অর্ধেক বিধায়ক
কিন্তু তার পরেও বাংলার নামে বদনাম ছড়ানো হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকা দেওয়া হচ্ছে। আমাদের কম দেওয়া হচ্ছে।’’ আজ নবান্নে মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতি তুলে ধরে জানান এই মুহূর্তে রাজ্যের সংক্রমণের হার ১.৫ শতাংশ । ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। আমাদের রাজ্যে আজ পর্যন্ত টিকা পেয়েছেন আড়াই কোটি মানুষ।
তাদের মধ্যে ১কোটি ৮১ লক্ষ্য প্রথম এবং ৭০ লক্ষ দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন।এর পরেই মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে বলেন আমাদের রাজ্যে যে টিকার প্রয়োজন তা কোনোভাবেই পাঠাতে পারছে না কেন্দ্র। তিনি আরো বলেন আমরা প্রতিদিন ১০ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা রাখি। সেটা ২০ লক্ষ্য হতে পারে কিন্তু টিকা পেলে তবে তো দেব।
টিকাকরণে বাংলা প্রথম, জানালেন মুখ্যমন্ত্রী
বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী আরো বলেন আমি টিকা নিয়ে এর আগেও চিঠি দিয়েছি আবারো চিঠি দেবো। কিন্তু চিঠি দিলেও তার উত্তর আসে না। কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসেবে কোন কিছু ঘটনা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা আমার কর্তব্য, আর আমি সেটা করবো।




