এবার হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার হিন্দি ওয়েব সিরিজে ডিবিউ করবেন প্রসেনজিৎ চট্টপাধ্যায়। এই মাস থেকেই শুরু হবে ওয়েব সিরিজের শুটিং এবং চলবে প্রায় আগস্ট পর্যন্ত। সিরিজের নাম “স্টারডাম” এবং পরিচালকের নাম আদিত্য মোতওয়ান।

আরও পড়ুনঃ ‘শুদ্ধিকরণ’ অব্যাহত, দলবিরোধী কাজের অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার শাসকদলের।

এই ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টপাধ্যায়কে দেখা যাবে হিমাংশু রায়ের চরিত্রে। অতিমারির কারণে লকডাউন, আর এই লকডাউনের জন্যই হাইবাজেট মুভি গুলি আটকে রয়েছে। তাই বিগত অনেক গুলো দিন তাঁকে এই কারণে বাংলা সিনেমায় দেখা যায়। তবে কয়েকটি বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে।

এবার হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিৎ চট্টপাধ্যায়। এই সিরিজে দেবিকা রানির চরিত্রে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি ও পৃথ্বীরাজ কাপুরের ভুমিকায় অরুন গেভিল। এই সময়ে প্রসেনজিৎ চট্টপাধ্যায়কে থাকতে হবে মুম্বাইতে। আগাস্টের শেষে সব ঠিক হলে তিনি আবার বাংলা সিনেমায় আবার কাজ শুরু করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন