নজরবন্দি ব্যুরোঃ চতুর্থ টীকা পাচ্ছে দেশ, মডার্নার ভ্যাকসিন আমদানির ছাড়পত্র পেল সিপলা। দেশ জুড়ে ব্যাপক হারে চলছে দুই টীকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টীকা করণ। যার প্রথমটি অক্সফোর্ডের তৈরি। টেকনিক গ্রহন করে যা ভারতে তৈরি করছে সিরাম ইন্সটিটিউট। অন্যদিকে ভারত বায়োটেক দেশীয় পদ্ধতিতে তৈরি করছে কোভ্যাক্সিন। এছাড়াও কিছুদিন আগে থেকেই দেশে টীকাকরণ শুরু হয়েছে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ৫ এর।
আরও পড়ুনঃ খোলা চিঠিতে এই প্রথম ফেডারেশনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ কলাকুশলীর!
আর এবার ব্যাপক টীকাকরনের লক্ষ্যে চতুর্থ ভ্যাকসিনের অনুমোদন দিল কেন্দ্র। ওষুধ প্রস্তুতকারি সংস্থা মর্ডানার ভ্যাকসিন ভারতে রপ্তানির জন্য ছাড়পত্র দিল দ্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। যা আমদানির অনুমতি পেল আরেক ওষুধ উৎপাদক সংস্থা সিপলা। এদিকে ভারতের বাজারে ছাড়পত্র চেয়ে আবেদন করেছে মর্ডানাও। সূ্ত্রের খবর, দ্রুত তারাও ছাড়পত্র পেতে চলেছে। করোনার বারন্ত পরিস্থিতির কথা মাথায় রেখে দেশে বিদেশি টিকার ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্র। জানানো হয়েছে, কোনও বিদেশি টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমেরিকার মতো দেশে জরুরি অবস্থার জন্য ছাড়পত্র পেয়ে থাকলে তারা এদেশে ট্রায়াল ছাড়াই ছাড়পত্রে পেতে পারে।
চতুর্থ টীকা পাচ্ছে দেশ, মডার্নার ভ্যাকসিন আমদানির ছাড়পত্র পেল সিপলা। তবে সেক্ষেত্রে প্রথম ১০০ জন টিকাগ্রহীতার তথ্য জমা করতে হবে সরকারের কাছে। কেন্দ্রের এই শর্তকে হাতিয়ার করেই ছাড়পত্রের জন্য আবেদন করেছিল সিপলা। তাদের সেই আবেদন গৃহীত হয়েছে বলেই খবর। মার্কিন প্রশাসন আগেই জানিয়েছিল কোভ্যাক্স প্রকল্পে মর্ডানার বেশ কিছু টিকা পেতে পারে ভারত। ইতিমধ্যে করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর এই টিকা। ভারত সরকার এই টিকাকে কবে ছাড়পত্র দেয় সেটাই এখন দেখার। এদিক জানা গেছে জাইডাস-ক্যাডিলার টিকা জুলাইয়ের শেষের দিকে ছাড়পত্র পেয়ে যেতে পারে।



