কয়লা কাণ্ডে ইডি অভিযান, মঙ্গল সকালেই পুরুলিয়া থেকে কলকাতা চলছে তল্লাশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়লা কাণ্ডে ইডি অভিযান, গত বছরের শেষ দিকে থেকেই এই তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টর সংস্থা। কয়লা পাচারের মূল পান্ডা সহ জড়িত একাধিক ব্যক্তির পিছনে জোর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা।

আরও পড়ুনঃ ভ্যাকসিন ভাঁওতা! কলকাতা পুলিশের থেকে তথ্য নিয়ে তদন্তে নামছ ইডি

মাঝে কয়েকদিন এই মামলার গতি কিছুটা কম থাকলেও আজ ফের মঙ্গলের সকাল থেকে এই তদন্তে সক্রিয় হয়েছে ইডি। মোট ৩০ জন সদস্য ৪ ভাগে ভাগ হয়ে পুরুলিয়া থেকে কলকাতা তল্লাশি চালাচ্ছে জোর কদমে। মূল পান্ডা অনুপ মাঝি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন CBI এর হাতে।

তার পিছনে এই চক্রের পরিধি কতটা এবং জড়িতরা কোন পর্যায়ে কোন ধরনের কাজে যুক্ত সব জানতে শুরু হয়েছে পুনরায় খান তল্লাশি। অনুপ মাঝির পুরুলিয়ার বাড়ি থেকে গণেশ বাগড়িয়ার লেকটাউনের বাড়ি, ৪ ভাগে ভাগ হয়ে তন্ন তন্ন করে চলছে তল্লাশি।

কয়লা কাণ্ডে ইডি অভিযান, এর আগেও একাধিক বার অনুপ মাঝির বাড়ি তল্লাশি হয়েছে। উদ্ধার করা হয়েছে মামলায় জড়িত একাধিক গুরুত্বপূর্ণ নথি। সেখান থেকেই হদিস মিলেছিল ব্যবসায়ী গণেশ বাগড়িয়ার। এর আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। তার পরেই আজ সকালে ফের চলে এক প্রস্থ তল্লাশি। ইডির কলকাতার অধিকারিকদের সঙ্গে আজকের তদন্তে রয়েছেন দিল্লি থেকে আগত আধিকারিকরাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন