নজরবন্দি ব্যুরো: মাহেশের পর্যটন কেন্দ্র তৈরি হবে ৬ মাসেই, সরেজমিনে গিয়ে নকশা বানালেন ইন্দ্রনীল সেন।তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই রাজ্যের একাধিক বিষয়ে দিকপাত করেছেন মমতা বন্দোপাধ্যায়। কোভিড ইয়াস মোকাবিলার সাথে সাথেই তৃতীয় বারের মন্ত্রিসভার মন্ত্রীরা মাঠে নেমেছেন নিজদের দপ্তরের কাজে। ইতিমধ্যে রাজ্যের পর্যটন শিল্প সহ একাধিক ক্ষেত্রে নজর দিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
আরও পড়ুনঃ বিপ্লবের গড়ে তৃণমূলের থাবা, ত্রিপুরায় সরকার সামলাতে আসরে নামছেন নাড্ডা! #Exclusive
সেই মতোই আজ মহেশে গিয়ে পর্যটন বিভাগের উন্নতি নিয়ে আশ্বাস দিয়েছেন তিনি। এমনিতেই ২০১৭ থেকে রাজ্য সরকারের একাধিক কাজে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মাহেশের জগন্নাথ মন্দির এবং তৎ সংলগ্ন জায়গায় তৈরি হবে পর্যটন কেন্দ্র। আজ মাহেশে গিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, মন্দির এবং তৎ সংলগ্ন এলাকায় তৈরি হবে ইকো ট্যুরিজম রিসর্ট।
থাকবে কটেজ, পিকনিক স্পট এবং থাকবে লোক শিল্পীদের জন্য অনুষ্ঠানের জায়গা। রথের আগেই মাহেশ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলেও জানান। বাকি কাজ ২২ তারিখের অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হবে। তার আগে রথযাত্রা উপলক্ষ্যে ১২ থেকে ২২ তারিখ পর্যন্ত মাহেশের সকলেই ব্যস্ত থাকবেন। তার পরেই শুরু হবে বাকি কাজ। পর্যটন কেন্দ্রের কাজের জন্য তিনি জেলা শাসক সভাধিপতি সহ সকলে জায়গা পরিদর্শন করেন। এবং আশ্বস্ত করেন আগামী ৬ মাসের মধ্যে এই পর্যটন কেন্দ্র এবং রিসর্ট শুরু হবে বলে জানান। আজই বসে সেসবের নকশা আজ তৈরি করেন তিনি।
মাহেশের পর্যটন কেন্দ্র তৈরি হবে ৬ মাসেই, সরেজমিনে গিয়ে আজই নকশা বানালেন ইন্দ্রনীল সেন। এর আগেও গত কয়েকবছরে মমতা সরকারের আমলে বাংলায় পর্যটন শিল্পের উন্নতি হয়েছে ব্যাপক হারে। বাঁকুড়া থেকে পুরানো দিঘা, সবকিছু নিজের উদ্যোগে সাজিয়েছেন মুখ্যমন্ত্রী। ইয়াসে সাধের দিঘা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফের ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। তার পরেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহেশের পর্যটন কেন্দ্র ৬ মাসের মধ্যে সম্পূর্ণ করার আশ্বাস দেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।



