ফের বাংলার মামলা থেকে সরলেন বাঙালি বিচারপতি, নারদ মামলা লড়ছেন না অনিরুদ্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বাংলার মামলা থেকে সরলেন বাঙালি বিচারপতি, দিন কয়েক আগেই  বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছিল তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিচারপতি ইন্দিরা বন্দোপাধ্যায়। রাজ্যে ভোট পরবর্তী সময়ে নিহত দুই বিজেপি কর্মীর পরিবার সুপ্রিম কোর্টে CBI এবং সিট তদন্তের দাবী চেয়ে মামলা করেছিল, নিজের ব্যাক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে গিয়েছেন আইনজীবী ইন্দিরা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিটে গোপন বৈঠক, তবে কি অজিভিতের তৃণমূলে ‘অভিষেক’ শুধুই অপেক্ষা!

এবার নারদ মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন অপর এক বাঙালি বিচারপতি অনিরুদ্ধ বসু। নারদ মামলায় হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্তে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আজ মঙ্গলবার  বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে মুখ্যমন্ত্রীর আবেদন শুনানির কথা ছিল। কিন্তু তার আগেই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে বসলেন আইনজীবী অনিরুদ্ধ বসু।

মে মাসে নারদ মামলায় রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করে CBI, নিম্ন আদালতে তাঁরা জামিন পেলেও কেন্দ্রীয় তদন্তকারী দল মামলা নিয়ে যায় হাইকোর্টে, সেখানে নেতাদের জেল হেফাজতে রাখার পাশাপাশি আবেদন করা হয় মামলা অন্যত্র সরানোর। যুক্তি হিসেবে দেখানো হয় মুখ্যমন্ত্রি সহ অন্যান্য প্রভাবশালীরা হস্তক্ষেপ করতে পারেন।

ফের বাংলার মামলা থেকে সরলেন বাঙালি বিচারপতি, নারদ মামলা লড়ছেন না অনিরুদ্ধ। সিবিআইয়ের বক্তব্য ছিল গ্রেপ্তারির দিন মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে আর আইনমন্ত্রী কী ভাবে আদালতে গিয়ে হাজির হতে পারেন? এরপর মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে হলফনামা চায় হাইকোর্ট, তারা তা জমা করলেও সময়ের পরে বলে গ্রাহ্য করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তার পরেই সুপ্রিম কোর্টের স্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর আবেদন শোনার কথা থাকলেও শেষ মুহুর্তে মামলা থেকে অব্যাহতি চান অনিরুদ্ধ বসু। বিচারপতি হেমন্ত গুপ্ত প্রধান বিচারপতিকে অপর বেঞ্চ গঠনের কথা জানিয়েছেন ইতিমধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন