নতুন টিকাকরণ কর্মসূচির প্রথম দিনেই রেকর্ড দেশে, একদিনে টিকা পেলেন ৭৫ লাখ মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন টিকাকরণ কর্মসূচির প্রথম দিনেই রেকর্ড দেশে, একদিনে টিকা পেলেন ৭৫ লাখ মানুষ। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের মত ছিল যত তাড়াতাড়ি সম্ভব দেশের সকল মানুষকে করোনা টিকা দেওয়া অবশ্যই প্রয়োজন। আর সে কথা মাথায় রেখেই আজ একুশে জুন থেকে দেশে টিকাকরণের নতুন নীতি চালু হলো।

আরও পড়ুনঃ আগামীতে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের বড় সিদ্ধান্ত নিল সৌরভের বোর্ড

আর প্রথম দিনেই রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ৭৫ লক্ষ জন কোভিড টিকা পেলেন দেশে। এখন পর্যন্ত একদিনে সর্বাধিক। এর আগে ২ এপ্রিল দেশে ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ জন টিকা পেয়েছিলেন। এতদিন ছিল সেটাই রেকর্ড। এবার সেই রেকর্ড ভাঙল।দেশে টিকার আকাল। তার ওপর বণ্টন নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। রাজ্যগুলো দাবি করেছিল, বিনামূল্যে সকলকে টিকা দেওয়া হোক।

সমালোচনার মুখে পড়ে ৭ জুন মোদি সরকার ঘোষণা করে, ২১ জুন থেকে রাজ্যগুলোকে উৎপাদনকারী সংস্থার থেকে আর টিকা কিনতে হবে না।  কেন্দ্রই দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশ কিনে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে বণ্টন করবে। নতুন ঘোষণা অনুযায়ী, আজ থেকেই থেকে দেশে ১৮ বছরের ঊর্ধ্বে সকলে বিনামূল্যে সরকারি কেন্দ্রে টিকা পাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন