রাজ্যের দাবি মেনে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের দাবি মেনে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র! আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ঘোষণা করলেন নরেন্দ্র মোদি।  নির্বাচনের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবী জানিয়েছিলেন বিনামূল্যে ভ্যাকসিন দিক কেন্দ্র। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই চিঠি পাঠিয়েছিলেন একই দাবিতে। মমতা ছাড়াও বিজয়ন সহ আরও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা দাবি জানিয়েছিলেন বিনামূল্যে টিকাকরণের।

আরও পড়ুনঃ দলে সেকেন্ড ম্যান বলে কেউ নেই, মমতা ব্যানার্জীর পরেই কর্মীরা, বার্তা অভিষেকের

আজ রাজ্য গুলির দাবি মেনে  ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রাজ্যের তরফ থেকে বিনামূল্যে ভ্যাকসিনেসনের দাবি উঠেছিল বারবার। রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছিলেন গত বছর থেকে লাগাতার করোনা মোকাবিলায় এমনিতেই বিপর্যস্ত রাজ্যের অর্থনৈতিক কাঠামো।

এই পরিস্থিতিতে পৃথক মূল্য নির্ধারণ না করে রাজ্য গুলিকে বিনামূল্যে টিকা দিক কেন্দ্র। যদিও কেন্দ্রের ত্রফ থেকে নোটিস দিয়ে জানানো হয়েছিল সংবিধানে উল্লিখিত স্বাস্থ্য পরিষেবা রাজ্যের বিষয়। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবেন তিনি, একই বার্তা দিয়েছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নও।

গত কয়েকমাসে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ছড়িয়েছে। পরিস্থিতি এই মুহুর্তে কিছুটা নাগালের মধ্যে হলেও দেশের টিকা নীতির কারণে বারবার মুখ পুড়েছে মোদি সরকারের। তার পরেই আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করলেন, ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। তবে তার সঙ্গে তিনি জানিয়েছেন, কেউ যদি বিনামূল্যের ভ্যাকসিন নিতে না চান, তাহলে তাঁরা বেসরকারি হাসপাতাল থেকে টিকা ক্রয় করেও নিতে পারেন, বেসরকারি হাসপাতালগুলি টিকা পিছু ১৫০ টাকা পরিষেবা কর নিতে পারবে দেশবাসীর কাছ থেকে।

রাজ্যের দাবি মেনে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র! সঙ্গে তিনি জানিয়েছেন দেশে বর্তমান সরকারের আমলে উন্নতি হয়েছে টিকাকরণের। সঙ্গে খতিয়ান দিয়েছেন দেশের টিকাকরণের। নরেন্দ্র মোদি জানান, দেশে ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গিয়েছে, আগের থেকে গতি বেড়েছে বহুগুন। ইতিমধ্যে বাজারে ২টি সংস্থার টিকা এসেছে। আরও ৭ টি সংস্থা চালাচ্ছে টিকাকরণের তৈরি প্রক্রিয়া, ৩টি সংস্থা ট্রায়াল চালাচ্ছে। শিসুদের জন্য চলছে পৃথক ট্রায়াল। দরকারে বাইরে থেকে টিকা ক্রয় করবে ভারত। একই সঙ্গে মোদি জানিয়েছেন টিকা প্রস্তুতের পরেও বেশিরভাগ দেশেই এত দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়নি, যা ভারতে হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন