নজরবন্দি ব্যুরো: কাল স্টাফ ট্রেনে যাতায়াত করতে পারবেন ব্যাংক কর্মীরাও, বাড়ছে ট্রেনসংখ্যাও। অবশেষে মিলল অনুমতি অবসান হলো জল্পনার এবার থেকে পূর্ব রেলের স্টাফ ট্রেনে যাতায়াত করতে পারবেন ব্যাংক কর্মীরাও। শুক্রবার থেকেই এই পরিষেবা চালু করবে পূর্ব রেলওয়ে। এতদিন এই স্পেশাল ট্রেনে রেলকর্মীরা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ও পুলিশ এবং কলকাতা হাইকোর্টের কর্মীরাই একমাত্র যাতায়াত করতে পারতেন এবার থেকে তাদের সঙ্গে একসঙ্গে যাত্রা করবেন ব্যাংক কর্মীরাও।
আরও পড়ুনঃ একতরফা জোট সিপিএমের, ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক ডাক দিল বামফ্রন্ট ভাঙার।
কিছুদিন আগে রাজ্যের তরফ থেকে ব্যাংক কর্মীদেরকে এই স্পেশাল ট্রেনে যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য আবেদন করা হয় রেলের কাছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে রেল জানাই কতজন ব্যাঙ্ক কর্মী যাতায়াত করবেন তার একটা নির্দিষ্ট লিস্ট তাদের কাছে দিতে হবে দরকার হলে তারা প্রয়োজনীয় রেলের ব্যবস্থা করবেন। করোনার বাড়াবাড়িতে রাজ্যে বন্ধ হয়ে গেছে পরিবহনব্যবস্থা কিন্তু কিছু কিছু স্পেশাল ট্রেন চালানো হচ্ছে রাজ্যে কারণ রেলকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের সুবিধার্থে এরপর এই ব্যাংক কর্মীদের যাতায়াতের জন্য আবেদন জানিয়েছিল রাজ্য ব্যাংক কর্মী সংগঠনগুলি।
উল্লেখ্য বর্তমানে দেশ এবং রাজ্যের করোনার দ্বিতীয় ওয়েভে সঙ্কটজনক অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। জনজীবনে সংক্রমণের সংখ্যা বেশ কিছুটা কমেছে রাজ্য এবং দেশে। রাজ্য সরকার অনেক কিছুতেই শিথিলতা দেখিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পরিবহন ব্যবস্থার উপরে নতুন করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
কাল স্টাফ ট্রেনে যাতায়াত করতে পারবেন ব্যাংক কর্মীরাও, বাড়ছে ট্রেনসংখ্যাও। আর এই কারনেই ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি কিছুদিন আগেই রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রাণে তাদের যাতায়াতের ব্যবস্থা করে দেবার জন্য আবেদন করেছিলেন অবশেষে সেই আবেদন মঞ্জুর করল ভারতীয় রেল।



