নজরবন্দি ব্যুরোঃ ফের করোনা থাবা বসাল টলি পাড়ায়। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিলি। লোকনাথ বাবার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এছাড়াও তিনি অনেক সিরিয়ালে অভিনয় করেছেন।
আরও পড়ুনঃ রহস্য বাড়ছে ক্রমাগত! রিয়া কার গাড়ি ব্যবহার করে চলেছেন অনবরত?
তিনি সোশ্যাল মিডিয়াতে নিজেই পোষ্ট করে তাঁর ভক্তদের জানিয়েছেন এই বিষয়ে। তাঁর করোনা পজেটিভ হবার কথা তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন “আমি করোনা পজেটিভ। তবে আমার পরিবারের বাকি সদস্যরা নেগেটিভ।
আমাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। যারা ১২ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকেও সতর্ক থাকতে এবং টেস্ট করাতে অনুরোধ করছি। প্যানিক করবেন না।
আমার খুব সামান্যই করোনা সিমটম্প ধরা পড়েছে।” এই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য দফতর, লোকাল কাউন্সিলর ও থানাকে।



