নজিরবিহীন, এক দিনে নারদা কাণ্ডে গ্রেফতার দুই মন্ত্রী ফিরহাদ, সুব্রত সহ মদন শোভন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘গ্রেপ্তার’ রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম । সোমবার সকালেই তাঁর চেতলার বাড়ি থেকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই (CBI) কর্তারা। অনুমতি ছাড়াই এই গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। সংবাদমাধ্যমকে মন্ত্রী বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল।

আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি।’ প্রসঙ্গত, দিনকয়েক চার্জশিটে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীর বিশাল ফোর্স নিয়ে ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলে নারদ কান্ডে তদন্তকারী সংস্থা সিবিআই-এর একটি টিম। বাড়ির ভিতরে যান সিবিআই আধিকারিকরা।

কিছুক্ষণ পরে মন্ত্রীকে সাথে নিয়ে বাইরে আসেন তাঁরা।বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের সামনে কলকাতার প্রাক্তন মেয়র বলেন, “নারদ কান্ডে আমাকে গ্রেফতার করি হচ্ছে। আমাকে নিজাম প্যা লেসে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আদালতে দেখে নেব।” এদিকে সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়।

তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। একটা সূত্রে এমনও দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। চার জনের বিরুদ্ধে এদিনই আদালতে চার্জশিট পেশ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন