জুলাইয়ের মধ্যে টিকা পাবেন প্রায় ৫১ কোটি দেশবাসী, ছাড়পত্র পেতে পারে আরও চারটি ভ্যাকসিন, জানালেন হর্ষ বর্ধন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমছে সংক্রমণের সংখ্যা। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হার। করোনা রুখতে গণ টিকাকরণের উপর জোড় দিতে হবে বলেই বারবার দাবি জানাচ্ছে কেন্দ্র। কিন্তু ভ্যাকসিনের অভাবে একাধিক রাজ্যের টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এমন সময়ে টিকার সংকট মিটতে চলেছে বলেই জানালেন কেন্দীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তার কথায়, আগামী কয়েকমাসের মধ্যেই টিকা পাবেন ৫১.৬ কোটি দেশবাসী।

আরও পড়ুনঃ অত্যাবশকীয় পণ্য পরিবহণের জন্য লাগবে ই-পাস, বিস্তারিত জানাল কলকাতা পুলিশ।

সম্প্রতি গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সেই বৈঠকেই তিনি দাবি করেছেন, করোনা টিকার চাহিদার মাথায় রেখেই ভ্যাকসিনের যোগান বাড়ানো হচ্ছে। জুলাই মাসের মধ্যে টিকা পাবেন ৫১.৬ কোটি মানুষ। রাশিয়ার ‘স্পুটনিক ভি’-কে ছাড়পত্র দেওয়ার পর আরও চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার।

সম্প্রতি হর্ষ বর্ধন একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে আতঙ্কিত হবেন না। চিকিত্‍সকের পরামর্শ নিন। একইসঙ্গে ডায়েট করুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনাকে করোনা মোকাবিলায় সাহায্য করবে।’ আর তাতেই বেজায় চটেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ১৭০। যা শনিবারের তুলনায় কম। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী সংক্রমিতের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৬ হাজার ৯৮। এই নিয়ে টানা তিনদিন নিন্মমুখী করোনা গ্রাফ। যা কিছুটা হলেও স্বস্তির খবর। বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হার। রবিবার দৈনিক সংক্রমণের থেকে সুস্থতার হার বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন