করোনা বিধ্বস্থ পরিবারকে পেনশন, ফ্রি রেশনের ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা বিধ্বস্থ পরিবারকে পেনশন, ফ্রি রেশনের ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের। দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। একদিন আক্রান্তের সংখ্যা কম্লে পরের দিন আবার বাড়ছে সংক্রমণ। কনো ভাবেই পরিস্থিতি লাগামে আনা যাচ্ছে না। এই মুহুর্তে দেশের রাজধানী কিছুটা সুস্থ হলেও অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশে। রাজের এই সংকট কালে করোনা বিধ্বস্থ পরিবার গুলির জন্য বড় ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

আরও পড়ুনঃ নেই কাজ-নেই টাকা, পরিযায়ী শ্রমিকদের বেঁচে থাকা নিয়ে কেন্দ্রের ভাবনা জানতে চায় সুপ্রিম কোর্ট

করোনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে পেনশন, ফ্রিতে রেশন, এবং করোনার কবলে যেসব শিশুরা তাদের বাবা-মাকে হারিয়েছে, তাদের শিক্ষার জন্য ভেবেছে মধ্যপ্রদেশ সরকার, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত মহিলাদের নয়ুন ভাবে শুরু করার জন্য বিনা সুদে লোন দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছেন জানানো হয়েছে সেক্ষেত্রে গ্যারেন্টার হিসেবে থাকবে সরকার খোদ।

পরিস্থিতি মোকাবিলায় গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘ রাজ্যে পরিস্থিতি কঠিন,  করোনাকালে বহু পরিবার ভেঙে গিয়েছে, করোনা ভেঙ্গেছে বহু পরিবারের আর্থিক কাঠামো। অনেক ক্ষেত্রেই বাড়ির কর্মরত মানুষটিই মারা গেছেন করোনায়। কোথাও বয়স্করা পড়ে আছেন একা বাড়িতে। বহু জায়গায় শিশুরা হারিয়েছে তাদের বাবা মাকে। অসহায় তাদের দেখার নেই কেউ,  সব দিক বিচার করে এই পরিবারগুলোকে প্রতিমাসে ৫০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। যাতে কারও সাহায্য ছাড়াই তাঁরা  বাঁচতে পারে।’  সঙ্গে অসহায় শিশুদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় সেদিক খেয়াল রেখে তাদের বিনামূল্যে শিক্ষার কথাও ঘোষণা করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন