নজরবন্দি ব্যুরোঃ শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই। বাংলায় ১৯৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৬১। উত্তর ২৪ পরগনায় ৩৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ অক্সিজেনের সঠিক সরবরাহ ও কৌশল ঠিক করতে টাস্ক ফোর্স তৈরি করল কেন্দ্রীয় সরকার!
কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৬৫০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩০০৯।অন্য দিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২৭। এর আগে এক দিনে এত বেশি মৃত্যু দেখেনি বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৪৩৬।
সুস্থতার হার অবশ্য বাড়ল রাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৮,২৪৩। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৫.৮৯ শতাংশ, যা গত কয়েকদিনের তুলনায় ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় ৬৩,৩৭৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৮.৯৩ শতাংশ রিপোর্ট পজিটিভ।
বিভিন্ন হাসপাতালে কোভিড শয্যা বাড়ানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ আরও মসৃণ করার চেষ্টা চলছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ শয্যার অক্সিজেন পার্লার খোলা হয়েছে। বিভিন্ন স্টেডিয়ামকে সেফ হোমে পরিণত করা হচ্ছে। সবমিলিয়ে, আংশিক লকডাউনের পথে হেঁটে করোনা যুদ্ধে কিছুটা অগ্রসর হচ্ছে বাংলা সরকার, তা বলাই যায়।



