ভোট আবহাওয়ায় উত্তপ্ত বীরভূম! লাগাতার অশান্তি কেষ্টর গড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট আবহাওয়ায় উত্তপ্ত বীরভূম! লাগাতার অশান্তি কেষ্টর গড়ে। বৃহস্পতিবার রাজ্য অষ্টম তথা শেষ দফার ভোট। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমের কলকাতা সহ পুনর্নির্বাচন কোচবিহারের শীতলকুচির ১২৬ নং বুথেও। নিরাপত্তায় মোতায়েন মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তবু দিনের শুরু থেকেই রাজ্যের একাধিক জায়গায় দফায় দফায় অশান্তির চিত্র ফুটে উঠছে।

আরও পড়ুনঃ ব্যাবধান ৮ দিনের, চলে গেলেন শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবী

এই প্রচন্ড গরমের পরিবেশে রীতিমত উত্তপ্ত বীরভূমের মাটিও। সকাল থেকে দফায় দফায় অশান্তি কেষ্টর গড়ে। কোথাও খুঁজে পাওয়া গেলনা বিজেপি এজেন্টকে, তো কথাও ভাংচুর বিজেপি কর্মীর বাড়িতে।বুথে যাওয়ার উদ্দেশেই বাড়ি থেকে বেরিয়েছিলেন,লাভপুরে খোঁজ নেই বিজেপি এজেন্টের। কোথাও হাতাহাতি তৃণমূল-বিজেপির । বৃহস্পতিবার বীরভূমে শেষ দফার ভোটের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি।

বীরভূমের নানুরের সন্ত্রস্ত এলাকা বন্দর গ্রামে দীর্ঘক্ষণ পর ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের বাধাদানের অভিযোগ ঘিরে তৃণমূল-বিজেপির হাতাহাতি চরম আকার নিয়েছে। শেষপর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বীরভূমের নানুর বিধানসভার সিংগী গ্রামে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ, ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে।

ভোট আবহাওয়ায় উত্তপ্ত বীরভূম! লাগাতার অশান্তি কেষ্টর গড়ে।  নিখোঁজ বিজেপির এজেন্ট। ভোট সকালে এই ঘটনার সাক্ষী থাকলো বীরভূম। সূত্রের খবর খোঁজ নেই বিজেপির এক পোলিং এজেন্টের। ওমরপুর গ্রাম পঞ্চায়েতের ঝিনাইপুর গ্রামে ১৩ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট গৌরাঙ্গ মন্ডলের খোঁজ মিলছে না ভোটের সকাল থেকেই। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়।বিজেপির তরফ থেকে গৌরঙ্গকে অপহরণের অভিযোগ তোলা হয়েছে। বিজেপির অভিযোগ. বুথে যাওয়ার পথেই গৌরাঙ্গকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করেছে। পর্যবেক্ষককে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন