নজরবন্দি ব্যুরোঃ কোভিডে আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন রাহুল গান্ধী। কোভিডে আক্রান্ত হয়ে বাড়িতে বন্দি রয়েছেন ঠিকই কিন্তু দেশের যা পরিস্থিতি, তা নিজের চোখে প্রতক্ষ্য করছেন। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে ফাঁকা আওয়াজ দিয়ে কোনও কিছুর সুরাহা হবে না বলে প্রধানমন্ত্রী মোদীকে ফের এক হাত নিলেন রাহুল গান্ধী ।
আরও পড়ুনঃ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, তবে সঙ্কট মুক্ত নন মদন মিত্র
মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর আজ প্রধানমন্ত্রীর সেই বক্তৃতাকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ রাহুল। তাঁর কথায়, ‘আমি কোয়ারেন্টাইনে থেকেই সারা দেশের ভয়াবহ ছবি, খবর দেখছি। ভারত শুধু কোভিডে আক্রান্ত তা নয়, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলেও দেশের মানুষ ভুগছেন। এই মুহূর্তে দেশ ফাঁকা আওয়াজ কিংবা অর্থহীন উত্সব চায় না।
দেশের মানুষ সমাধান চান।’ দেশে অক্সিজেনের সঙ্কট চলছে। জাতির উদ্দেশে ভাষণে মোদি পর্যাপ্ত অক্সিজেন, টিকা ও ওষুধ সরবরাহের আশ্বাস দিয়েছিলেন। তারপরেও সংক্রমণ কমছে না। সেকারণেই রাহুলের কথায়, ফাঁকা আওয়াজ নয়। সমস্যার সমাধান হওয়া জরুরি। উল্লেখ্য আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৮৮০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন।



