হঠাৎ অসুস্থ পৌষালী ব্যানার্জি, মাঝরাতে হাসপাতালে ভর্তি—কী বলছে পরিবার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে মাঝরাতে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় গায়িকা পৌষালী ব্যানার্জি-কে। শুক্রবার গভীর রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর ছড়াতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়ায়—তবে পরিবার সূত্রে আশ্বস্ত করা হয়েছে, পরিস্থিতি গুরুতর নয়।

গায়িকার স্বামী পারিজাত জানিয়েছেন, “পৌষালী অসুস্থ হলেও তেমন গুরুতর কিছু নয়। রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে।” ফলে আপাতত বড় কোনও আশঙ্কার কারণ নেই বলেই মনে করা হচ্ছে।

বাংলার লোকগান ও ভক্তিগীতির জগতে পরিচিত নাম পৌষালী। তাঁর কণ্ঠে মাটির গানের আলাদা আবেদন রয়েছে, যা শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়। সম্প্রতি, ২৭ এপ্রিল মুক্তি পেয়েছে তাঁর নতুন গান “লগন বয়ে যায়”, যা প্রকাশ করেছে টি সিরিজ বাংলা। এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ঋষি পান্ডা।

poushali1

রিয়েলিটি শো-এর মঞ্চ থেকে উঠে এসে নিজের জায়গা পাকা করেছেন পৌষালী। অনেকের মতো জনপ্রিয়তা হারিয়ে না গিয়ে বরং সময়ের সঙ্গে আরও পরিণত হয়েছেন তিনি। লোকসংগীতের আবেগ আর ভক্তিগীতির মাধুর্যে তিনি এখনও শ্রোতাদের মন জিতে চলেছেন।

এখন নজর গায়িকার শারীরিক অবস্থার দিকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভক্তরা আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন তাঁদের প্রিয় শিল্পী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন