খুশির খবর! মা হলেন অদিতি মুন্সী—ঘরে এল পুত্রসন্তান

রবিবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন কীর্তনশিল্পী ও বিধায়িকা অদিতি মুন্সী। সাত বছরের দাম্পত্যের পর নতুন অধ্যায় শুরু অদিতি–দেবরাজের জীবনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছরের শুরুতেই টলিপাড়ায় সুখবর। রবিবার সকালে মা হলেন জনপ্রিয় কীর্তনশিল্পী ও বিধায়িকা অদিতি মুন্সী। তাঁর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ সন্তানের জন্ম দেন অদিতি। মা ও সন্তান—দু’জনেই সুস্থ রয়েছেন।

মিষ্টি হাসি আর কীর্তনের সুরে অদিতিকে চেনে বাংলা। সংগীতজগতের পাশাপাশি রাজনীতিতেও তাঁর সক্রিয় উপস্থিতি পরিচিত। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তী-র সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ প্রায় সাত বছর পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন অদিতি ও দেবরাজ—দু’জন থেকে তিন হলেন তাঁরা।

সংগীতশিল্পী হিসেবে মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত দেখা গেলেও গত কিছুদিন ধরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অদিতি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জি বাংলা-র একটি জনপ্রিয় গানের রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায়। কাজের পাশাপাশি তিনি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন।

শিল্পী ও রাজনৈতিক—দু’টি জগতে সমান দক্ষ অদিতির মা হওয়ার খবরে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে সোশাল মিডিয়ায়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী—সকলেই নবজাতকের জন্য শুভকামনা জানাচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত