নজরবন্দি ব্যুরোঃ সামশেরগঞ্জ থেকে ভোট লড়বেন মৃত প্রার্থীর স্ত্রী, কয়েকদিন আগেই করোনার থাবায় প্রান হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী রেজাউল হক। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সামশেরগঞ্জের দাপুটে কংগ্রেস নেতা এবং এবারের প্রার্থী। করোনার উপসর্গ থাকায় ঝুঁকি না নিয়ে পরীক্ষা করা হয়।
আর পড়ুনঃ নেই ‘জয়ের শঙ্খ’, বাংলা সাহিত্যজগতের বটবৃক্ষের পতনে শোকাতুর জয় গোঁসাই
রিপোর্ট আসে পজিটিভ। প্রবল শ্বাসকষ্ট থাকায় গত বুধবার তাঁকে জঙ্গিপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় রেজাউল হকের। অপরদিকে করোনার বলি হয়েছেন জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী। ফলত ওই দুই জায়গায় নির্বাচন নিয়ে ফের পরিকল্পনা করতে হয়েছে দলকে।
প্রার্থীদের অকাল প্রয়াণে পিছিয়েছিল ওই দুই কেন্দ্রের নির্বাচন। নতুন ভাবে পরিকল্পনা করেছে দল। আজ বুধবার ঘোষণা করা হয়েছে। দলের তরফ থেকে জানানো হয়েছে, সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৃত রেজাউল হকের স্ত্রী রোকেয়া খাতুন। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্র থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়বেন আরএসপি প্রার্থী জানে আলম।
সামশেরগঞ্জ থেকে ভোট লড়বেন মৃত প্রার্থীর স্ত্রী, নতুন প্রার্থী ঘোষণা জঙ্গিপুরেও। নির্বাচন কালে লাগাম ছাড়া মিটিং মিছিল সভায় ব্যাপক হারে বাংলায় বেড়েছে সংক্রমণ। বারবার সতর্ক করার পরেও উদাসীন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক সঙ্গে শেষ কয়েক দফার নির্বাচন করানোর জন্য শাসক দল আবেদন করলেও রাজি হয়নি নির্বাচন কমিশন। বেলাগাম প্রচারে একে একে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। এই পরিস্থিতিতে বামেদের তরফ থেকে জানানো হয়েছে আর বড়ো কোন সভা নয়, এবার থেকে রেডিও এবং সোশ্যাল মাধ্যমে প্রচার করবেন তাঁরা।



