তৃতীয় দফায় কোন দল কোথায় কত ভোটে এগিয়ে? দেখুন পরিসংখ্যান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃতীয় দফায় কোন দল কোথায় কত ভোটে এগিয়ে? দেখুন পরিসংখ্যান। তৃতীয় দফায় ৩১ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হবে আগামী পরশু। ওই দিন নির্বাচনের জন্য মোট ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগনার ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় ১৩০ কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১৩ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। হাওড়া গ্রামীণ এলাকায় ১৩৩ এবং কমিশনারেট এলাকায় ১১ সহ মোট ১৪৪ কোম্পানি এবং হুগলি জেলায় ১৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।

আরও পড়ুনঃ ‘বিজেপির ভাড়াটে কুত্‍সাকারী’ বলে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুনাল ঘোষের।

এবার দেখে নিন তৃতীয় দফার নির্বাচনে লকসভা ভিত্তিক ফলে কোন দল কতটা এগিয়ে আছে কোন কেন্দ্রে। তৃতীয় দফায় তিন জেলা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণার ৩১ আসনে ভোটগ্রহণ হবে। দক্ষিণ ২৪ পরগণার যে ১৬ আসনে ভোট- বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দীঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হাওড়ার যে সাত আসনে ভোট সেগুলি হল উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর। পাশাপাশি হুগলির যে আট আসনে ভোট সেগুলি হল জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।

২০১৬ সালের নির্বাচনে এই ৩১ আসনের মধ্যে আমতা বাদ দিয়ে বাকি সব আসনে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর। দেখে নিন কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে। দক্ষিণ ২৪ পরগণাঃ বাসন্তী – ১, ১৩,৩৮৪ ভোট পেয়ে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭২,২৩৬ ভোট। বামপ্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১২,৫৩৯। কুলতলি – ৮৭,১০৬ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৭৮,৬৯৫। বাম প্রার্থী পেয়েছিলেন ১০,১২৫ ভোট। জয়নগর আসনেও এগিয়ে তৃণমূল। পেয়েছিল ৮৯,৬৭২ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ৭৩,০৯৫। বামপ্রার্থীর প্রাপ্ত ভোট ৭,৩৭৩। ক্যানিং পশ্চিমেও এগিয়ে তৃণমূল। লোকসভায় পেয়েছিল ১,০২,৪০২। বিজেপি ৭৭,০৫৬ ও বামেরা ১০,৯২৩ ভোট পেয়েছিল। মগরাহাট পূর্বে এগিয়ে তৃণমূল। ১৯ নির্বাচনে পেয়েছিল ৯৯,৯৫১ ভোট। বাম ১৫,৮৩২ ও বিজেপি ৬২,৩০৭ ভোট পেয়েছিল। ডায়মন্ডহারবার লোকসভা আসনের অন্তর্গত ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া ও বিষ্ণুপুরে তৃতীয় দফায় ভোট হবে। ২০১৯-র লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, ডায়মন্ডহারবার বিধানসভা আসনে তৃণমূল পেয়েছিল ১,০৯,১৩৪ ভোট। বিজেপি পেয়েছিল ৭৩,৬৭৩ ভোট। সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ১৬,৯০৪। ফলতা আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ১,১৪,৬৮৯। বিজেপি পেয়েছিল ৭০,৯১২ ভোট। সিপিএম পেয়েছিল ৫,৪৫৬ ভোট।সাতগাছিয়াতে ১,১৪,৬৮৯ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮৬,৭৬১ ভোট। সিপিএম পেয়েছিল ১৪,৯৪৩ ভোট।

বিষ্ণুপুর বিধানসভা আসনে তৃণমূল পেয়েছিল ১,১৭,৬১৭ ভোট। বিজেপি ৭৩,৫২৯ ও সিপিএম ১৬,৬৪২ ভোট পেয়েছিল। মথুরাপুর লোকসভা আসনের কুলপি বিধানসভা আসনে ২০১৯-এর লোকসভা নির্বাচনে ৯০,৫১২ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৬৪,৮২৪ ভোট। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১০,৫৬০। রায়দিঘী আসনে ১,০৪,২৬১ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৯১,৩৪২ ভোট। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৬,১২৩। মন্দিরবাজার বিধানসভা আসনে তৃণমূল পেয়েছিল ৯৩,৮১৯ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৭২,৫৯৫। বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১২,৪৯৬। মগরাহাট পশ্চিমে ৯৯,৫১১ ভোট পেয়েছিল তৃণমূল। বিজেপি ৪৮,৪২০ ও বাম ১২,৪২৯ ভোট পেয়েছিল। যাদবপুর লোকসভা আসনের বারুইপুর পূর্ব আসনে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী ৯৯,৭১৯ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। ৭২,২১৪ ভোট পেয়েছিল বিজেপি। সিপিএম পেয়েছিল ২৩,৭৯৩ ভোট। বারুইপুর পশ্চিম আসনে ৯৪,৩৫৯ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল।

বিজেপি ৫৯,৩২৭ ও সিপিএম ৩০,৯৬৯ ভোট পেয়েছিল। উলুবেড়িয়া লোকসভা আসনের অন্তর্গত উলুবেড়িয়া উত্তর বিধানসভা আসনে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী ৮২,৮৭১ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট  ৬৮,৮৮৮ ভোট। সিপিএম প্রার্থী পেয়েছিলেনে ১০,৭৮৩ ভোট। উলুবেড়িয়া দক্ষিণ আসনে ৯৬,৪৪৫ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৭১,৪৯৮ ও সিপিএম ১০,৫৭৪ ভোট পেয়েছিল। শ্যামপুর আসনে ১,০৭,৮৬৭ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৭৬,৫৭৩ ও সিপিএম ১১,৬৯৩ ভোট পেয়েছিল। বাগনান আসনে ১,০৯,০৭০ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৬০,৭৭৬ ও সিপিএম ১০,৬২৯ ভোট পেয়েছিল। আমতা আসনে ১,০৪,২৫৯ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৬৬,৭৮৫ ও সিপিএম ১৩,৭৬৩ ভোট পেয়েছিল। উদয়নারায়ণপুর আসনে ১,০৭,৯২৬ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৬৮,১০৫ ও সিপিএম ৬,৩৫৪ ভোট পেয়েছিল। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা আসনে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, তৃণমূল ১,০০,৫৭১ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৮৮,৬৪১ ও সিপিএম ১৮,৪৪৯ ভোট পেয়েছিল।

হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা আসনে ২০১৯ লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, ৯৩,৯৫৮ ভোট পেয়ে এগিয়ে তৃণমূল। বিজেপি ৮২,০২৬ ও সিপিএম ১৪,২৯৭ ভোট পেয়েছিল। আরামবাগ লোকসভা আসনে ২০১৯-র নির্বাচনের ফল অনুযায়ী, হরিপাল বিধানসভা আসনে ৯৫,২৯৫ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮৫,৭৩১ ভোট। বামপ্রার্থীর প্রাপ্ত ভোট ২০,৪৯৭। তারকেশ্বর আসনে ৮৮,০৯৬ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮৩,৭৫৩ ভোট। সিপিএম পেয়েছিল ১৫,৭৪৭। পুরশুড়া আসনে ১,০৭,৭৫৯ ভোট পেয়ে এগিয়েছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল ৮১,৯১৭ ভোট। সিপিএম পেয়েছিল ১০,৮৮৭। আরামবাগ আসনে ৯৩,৮৮৩ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপির প্রাপ্ত ভোট ৮৯,৮৭৬। সিপিএম পেয়েছিল ১১,৬৪৩। গোঘাট আসনে ৯৫,২৮৪ ভোট পেয়ে এগিয়ে বিজেপি। তৃণমূলের ভোট ৮৭,২১৭, সিপিএমের ১৪,৯৪৭।

তৃতীয় দফায় কোন দল কোথায় কত ভোটে এগিয়ে? দেখুন পরিসংখ্যান। খানাকুল আসনে ৯৬,৪০৫ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। এই আসনে বিজেপি ৮২,১৮৩ ও সিপিএম ১১,৮২৫ ভোট পেয়েছিল। হুগলি সংসদীয় আসনের অন্তর্গত ধনেখালি বিধানসভা আসনে ১,০৯,৪৮২ ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৯৭,৪৮০ ভোট। সিপিএমের প্রাপ্ত ভোট ছিল ৭,৭৫৯।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন