বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে আজই পরিদর্শনে যাচ্ছে ফরেন্সিক বিভাগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে আজই পরিদর্শনে যাচ্ছে ফরেন্সিক বিভাগ। কেটে গেছে প্রায় ২৪ ঘণ্টা। কিন্তু এখনো স্বাভাবিক হতে পারছেন না এলাকাবাসী। আজ মঙ্গলবারও কার্যত স্তব্ধ পূর্ব বর্ধমানের রসিরপুর। গতকাল, সোমবার সকালে বাড়ির পাশেই অন্য প্রতিদিনের মতোই খেল ছিল শেখ ইব্রাহিম এবং শেখ আফরোজ।

আরও পড়ুনঃ নতুন জেলা থেকে এইমস তৈরি, একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে গোসাবায় প্রচারে অমিত শাহ।

সকাল ১১টা নাগাদ খেলতে খেলতে বাড়ির পাশের একটি স্থানে মাটি খুঁড়তে গিয়ে বলের মতো কিছু একটা জিনিস পেয়ে তাতে হাত দিতেই প্রচন্ড শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ।গুরুতর জখম হয় দুই শিশু।রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আফরোজের। ইব্রাহিম বর্ধমান মেডিক্যাল কলেজ চিকিৎসাধীন।

আজ হবে তার অস্ত্রোপচার। গতকাল রাতেই আফরোজের পরিবারের তরফ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তল্লাশি চালাচ্ছে পুলিশ, তবে এখনো গ্রেপ্তার করেনি কাউকে। আজই যাবে ফরেনসিক বিভাগ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য। কড়া নিরাপত্তার নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। সুষ্ঠ এবং শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন

বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে আজই পরিদর্শনে যাচ্ছে ফরেন্সিক বিভাগ। এই পরিস্থিতিতে আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে প্রথম দফার নির্বাচন। তার মধ্যেই বর্ধমানে ফের বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রাজ্যের সাধারণ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন