এখন নয়, ভবিষ্যতেও থাকবেন তৃণমূলেই! বিস্ফোরক বিজেপি প্রার্থী !

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এখন নয়, ভবিষ্যতেও থাকবেন তৃণমূলেই! বিস্ফোরক বিজেপি প্রার্থী ! একদিকে টিকিট না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু নেতা মন্ত্রী তো অপর দিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তাতে নিজের নাম দেখে রীতিমত অবাক। উল্টে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন নিজেদের প্রার্থী না হওয়া নিয়ে। ২১এর নির্বাচনের প্রথম ধাপের ভোট আর দিন দশেক পরেই। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে সব দলই। তৃণমুল কংগ্রেস একসঙ্গে ২৯১আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও বাকিরা ধাপে করছেন ধাপে ধাপে।

কয়েকদিন আগেই বঙ্গ বিজেপির কর কমিটি এবং কেন্দ্রীয় দল একসঙ্গে বসে চূড়ান্ত করেছিলেন তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী নাম। তার পরই রাজ্য জুড়ে আদি বিজেপি সমর্থকেরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজ বিজেপির তরফ থেকে আরো একগুচ্ছ প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। করা হয়েছে একাধিক জায়গার প্রার্থী রদবদল। এই পরিস্থিতিতে তালিকায় থাকা কিছু প্রার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন তাঁদের সঙ্গে কোনরকম আলোচনায় না গিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। আর তাতে রীতিমত অবাক তাঁরা।

কয়েকদিন আগেই প্রার্থী তালিকায় নিজের নাম দেখে বেঁকে বসেছিলেন হাওড়া দক্ষিণের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তাঁর দাবী ছিল বিজেপি তাঁকে না জানিয়েই প্রার্থী করেছেন। পরে নেতৃত্বের অনুরোধে এবং পরামর্শে রাজি হয়েছিলেন। আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর একই ছবি দেখা গেলো একাধিক জায়গায়। তালিকায় চৌরঙ্গীর প্রার্থী হিসেবে গেরুয়া শিবির নাম প্রকাশ করছিল কংগ্রেস নেত্রী শিখা মিত্রর। কিন্তু তালিকা প্রকাশের কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। সাফ জানিয়েছিলেন বিজেপির সঙ্গে এই ধরনের কথা হয়নি তাঁর, বিজেপির হয়ে লড়বেন ও না তিনি।

কয়েক ঘন্টা পরে ঠিক একই গল্প শোনা গেলো কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষিত তরুণ সাহার কাছে। বিজেপির প্রার্থী তালিকায় নাম ওঠার পর তাঁর বক্তব্য, তিনি এখনো তৃণমূলেই আছেন। তিনি জানিয়েছেন, ” আমি তৃণমূলে ছিলাম, আছি, আর থাকবো। বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর প্রশ্নই ওঠেনা কোনো।” তবে তরুণ সাহাকে প্রার্থী করার পিছনে অন্য গল্প খুঁজে পাচ্ছেন ওয়াকিবহাল মহল। কাশীপুর বেলগাছিয়া থেকে গেরুয়া শিবির প্রার্থী করেছে তরুণ সাহাকে। এতদিন সেই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়তেন বিদায়ী বিধায়ক মালা সহ। কিন্তু এবার তাঁকে টিকিট দেয়নি জোড়া ফুল শিবির।

এখন নয়, ভবিষ্যতেও থাকবেন তৃণমূলেই! বিস্ফোরক বিজেপি প্রার্থী !সেই জায়গায় স্থান পেয়েছেন অতীন ঘোষ। সূত্রের খবর গেরুয়া শিবির হয়তো মনে করেছিল তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ মালা সাহা, আর সেই সুযোগেই তাঁর স্বামীকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। তবে তরুণ সাহা স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ে তাঁর বা মালা সাহার সঙ্গে কোনো আলোচনা করেনি গেরুয়া শিবির। তিনি জানিয়েছেন শুধু এখন বিয়, ভবিষ্যতেও তিনি থাকবেন জোড়া ফুলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন