নজরবন্দি ব্যুরোঃ দিদিকে নিয়ে শ্রাবন্তীর কটাক্ষের জবাব দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমফান প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। অভিনেত্রীর অভিযোগ, ‘কেন্দ্র থেকে ক্ষতিপূরণ এলেও ক্ষতিগ্রস্তদের হাতে তা পৌঁছে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।’ মমতাকে কটাক্ষ করে ‘পিসির উন্নয়ন’ মূলক টুইট করেন শ্রাবন্তী। বিজেপির এই তারকার সদস্যের টুইটের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ।
আরও পড়ুনঃ আত্মঘাতী কুস্তিগির গীতা ও ববিতা ফোগতের বোন রীতিকা
সায়নী বলেন, ‘আমফান-লকডাইনের সময় বিজেপির নেতা-মন্ত্রীরা তো শীতঘুম দিয়েছিলেন, এখন ভোটের আগে বাংলায় এসে তারা দৌঁড়চ্ছেন !’ সায়নী আরও বলেন, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী একাই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দলের প্রেসিডেন্ট থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী-সহ অন্যান্য রাজ্যের মন্ত্রীদেরও দৌঁড় করাচ্ছেন।‘ প্রসঙ্গত, শ্রাবন্তী সম্প্রতি তৃণমূল সুপ্রিম মমতাকে কটাক্ষ করে টুইটে লিখেছিলেন, ‘যাদের মাথা গোঁজার কোনও ঠাঁই নেই তাদের কাছে ট্যাব কেনা বিলাসিতা নয় কি?’
দিদিকে নিয়ে শ্রাবন্তীর কটাক্ষের জবাব দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী। তিনি লেখেন, ‘আমফানের ঝড়ে ঘরের চার উড়ে গেছে। কেন্দ্র থেকে ক্ষতিপূরণ আসা সত্ত্বেও, তা পৌঁছায়নি ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে। তাই সাধারণ মানুষ বাধ্য হচ্ছে ট্যাবের টাকাতে বাড়ির ছাদ সারাতে। এটাই পিসির উন্নয়ন।‘ আর এই টুইটেই বেজায় চটেছেন তারকা প্রার্থী সায়নী। তিনি টুইটে পাল্টা বিঁধেছেন শ্রাবন্তীকে। শুধু তাই নয় মোদী-শাহকেও সরাসরি বিঁধলেন সায়নী। অন্যদিকে, বিজেপির হয়ে প্রায় রোজই প্রচারে নামছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি অশোক দিন্দার হয়ে প্রচার করতে গিয়ে তিনি বলেছেন, ‘অতি শীঘ্রই তাঁকে প্রার্থী করা হবে গেরুয়া শিবিরের তরফে।’



